শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৮:১২ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় কিয়ানির

রাশিদ রিয়াজ: ইরানের নারী তায়কোয়ান্দো অ্যাথলিট নাহিদ কিয়ানি ২০২৩ সালের তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপে কাঙ্ক্ষিত সোনার পদক জিতে ইতিহাস তৈরি করেছেন৷নারীদের অনুর্ধ্ব-৫৩ কেজি ওজন বিভাগে চীনের জু জুওকে হারিয়ে তিনি শীর্ষ পদক জয় করেন। ইরানের জাতীয় দলের যোগ্য সদস্য কিয়ানি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইরানের একমাত্র প্রতিনিধি হিসেবে লড়াই করেন।

রোববারের ম্যাচে কিয়ানি আধিপত্য বিস্তার করে চীনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করেন।

তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইরানি নারী ক্রীড়াবিদ স্বর্ণপদক জয় করলেন। তাই তার এই জয়কে অসাধারণ বিজয় হিসেবে দেখা হচ্ছে।

প্রথম রাউন্ডে কিয়ানি নজর কাড়া দারুন পারফরম্যান্স করেন। জুওকে ১৪-০ ব্যবধানে পরাজিত করেন। তিনি দ্বিতীয় রাউন্ডে জয়ের ধারা অব্যাহত রাখেন, জুওকে ১১-৭-এ পরাজিত করে বিশ্ব শিরোপা নিশ্চিত করেন।

সূত্র: মেহর নিউজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়