শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ০৬ জুন, ২০২৩, ০৬:৩২ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের নামে আর্জেন্টিনায় ফুটবল ক্লাব (ভিডিও)

এ্যানি আক্তার: বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিদান দিতে এবার আর্জেন্টিনায় ‘দেপোর্তিবো বাংলাদেশ’ নামে একটি ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। ক্লাবটির প্রতিষ্ঠাতাদের একজন লিয়ান্দ্রো গাল্লিচিও। যিনি শুরু থেকেই বাংলাদেশের একজন ভালো ভক্ত। সূত্র: ডিবিসি নিউজ ইউটিউব, স্পোর্টস প্রতিদিন ইউটিউব

আর্জেন্টিনায় যেমন জনপ্রিয় খেলা ফুটবল, তেমনি বাংলাদেশে জনপ্রিয় খেলা ক্রিকেট। আর তাই ভালোবাসার প্রতিদান দিতে অনেক আর্জেন্টাইন লাল-সবুজের দেশের ক্রিকেটকে সাপোর্ট দেওয়া শুরু করে। এ তালিকায় শুরুর দিকেই নাম থাকবে গাল্লিচিওর। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বাংলাদেশের প্রতিচ্ছবি।

বাংলাদেশের নামে প্রতিষ্ঠিত ক্লাবটি শুধু নামেই সীমাবদ্ধ নয়, দেপোর্তিবো বাংলাদেশের জার্সিজুড়ে লাল-সবুজের দেশের প্রতিচ্ছবি। জার্সিতে ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও আর্জেন্টিনার স্বাধীনতার নায়ক সেইন্ট মার্টিনের সঙ্গে রাখা হয়েছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও। সম্পাদনা: তারিক আল বান্না

এএ/টিএবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়