শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৬:২১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৩, ১১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মাদ্রিদ ছাড়লেন বেনজেমা, মঙ্গলবার বিদায় সংবর্ধনা

মোস্তাফিজুর রহমান: রোববার (৪ মে) রিয়াল মাদ্রিদ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে একটি ঘোষণার মাধ্যমে তাদের নির্ভরযোগ্য খেলোয়াড় করিম বেনজেমার ক্লাব ছাড়ার খবরটি নিশ্চিত করেছে। 

বিগত কয়েক সপ্তাহের গুঞ্জন অস্বীকার করলেও অবশেষে ১৪ বছরের দীর্ঘ রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের ইতি টেনেছেন বর্তমান ব্যালন ডি’অর জয়ী এই ফ্রেঞ্চ ফুটবলার। 

ঘোষণায় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ বেনজেমাকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব ও আমাদের অধিনায়ক করিম বেনজেমা এখানে খেলোয়াড় হিসেবে তার চমৎকার ও অবিস্মরণীয় ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন।

এরই মধ্যে ক্লাবের ইতিহাসে কিংবদন্তির জায়গা করে নেওয়া বেনজেমাকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে চায় রিয়াল মাদ্রিদ।
২০০৯ সালের জুলাইয়ে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ থেকে রিয়ালে যোগ দেন বেনজেমা। সময়ের পরিক্রমায় হয়ে ওঠেন ক্লাবটির ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন।

উল্লেখ্য, মাদ্রিদের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৪৭ ম্যাচে তার গোল +৩৫৩টি। তার চেয়ে বেশি গোল আছে কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোর ৪৫০টি। এই সময়ে তিনি ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি ইউরোপিয়ান সুপার কাপ, ৪টি লা লিগা, ৪টি স্প্যানিশ সুপার কাপ এবং ৩টি কিংস কাপ জিতেছেন।

রিয়াল মাদ্রিদ তাদের ঘোষণায় করিম বেনজেমাকে রিয়াল মাদ্রিদ স্পোর্টস সিটিতে ৬ জুন স্প্যানিশ স্থানীয় সময় দুপুর ১২টায় বিদায়ী সংবর্ধনা জানানোর বিষয়টি নিশ্চিত করেছে। অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ উপস্থিত থাকবেন। সম্পাদনা: এল আর বাদল

এমআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়