শিরোনাম
◈ টোল কমিয়ে কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে সরকারের নতুন উদ্যোগ ◈ জামিনে মুক্ত বেনজীর, দেশে ফেরাতে নতুন আইনি চ্যালেঞ্জ ◈ বাংলাদেশের সঙ্গে পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র ◈ টাঙ্গুয়ার হাওরে নতুন বিধিনিষেধ, কোন এলাকা পর্যন্ত চলবে পর্যটকবাহী নৌযান? ◈ আগামী সপ্তাহে খুলছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস লেন ◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও)

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৪:১৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দলের সঙ্গে যোগ দিয়েই উইকেট নিয়ে ব্যস্ত হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের উইকেট কেমন নিয়ে চিন্তিত বিসিবি। প্রতিপক্ষ দলে যখন রশিদ খানদের মতো স্পিনাররা আছেন তখন বাড়তি ভাবনারই কথা। তাইতো দেশে ফিরেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ব্যস্ত মিরপুরের উইকেট দেখা নিয়ে।

শনিবার রাতে ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে। রোববার সকাল ১১ টায় হোম অব ক্রিকেটে হাজির হন তিনি। অথচ বাংলাদেশ দলের অনুশীলন সূচি দুপুর ২টা থেকে। ৩ ঘন্টা আগে মাঠে এসে যেন নিবেদনের শতভাগটা দেখালেন এই  লঙ্কান কোচ। সূত্র: রাইজিংবিডি

মাঠে এসেই হাথুরুসিংহে ছুটে যান মিরপুরের সেন্টার উইকেটে। সেখানে প্রধান পিচ কিউরেটের গামিনি ডি সিলভার সাথে দেখেছেন উইকেট, আলোচনা চলেছে বেশ কিছুক্ষণ। এরপর তাকে কথা বলতে দেখা যায় ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিসের সঙ্গে।

মিরপুরে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে মার্চে, এরপর এখানে হয়েছে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের খেলা হয়। যেটিও শেষ হয়েছে মে মাসের মাঝামাঝি সময়ে। পিচ এবং মাঠ ঠিক করার জন্য গামিনি বেশ কিছুদিন হাতে সময় পেয়েছেন। ঘরের মাঠে আফগানদের বিপক্ষে উইকেট নিয়ে যে ম্যানেজম্যান্ট বেশ সাবধান তা হাথুরুসিংহের কার্যক্রম দেখেই স্পষ্ট।

জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প সপ্তাহ খানেক আগে শুরু হলেও প্রধান কোচ ছিলেন ছুটিতে। সহকারি নিক পোথাসের অধীনে এতোদিন চলে ক্যাম্প। যদিও এখনো টেস্টের স্কোয়াড ঘোষণা হয়নি, তবে হাথুরু দলের সঙ্গে যোগ দেওয়ায় তাড়াতাড়ি দল ঘোষণা জন্য প্রস্তুতি নিচ্ছে বিসিবি। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়