শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৩:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্সেলোনা ছেড়ে দিচ্ছেন জর্দি আলবা, মেসির আবেগঘন বার্তা

জর্দি আলবা- মেসি

স্পোর্টস ডেস্ক: আগেই বার্সেলোনা ক্লাব ছেড়ে গেছেন সার্জিও বুসকেটস। এবার বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিলেন জর্দি আলবা। ১১ বছরের বন্ধন ছিন্ন করে এই মৌসুম শেষেই ক্যাম্প ন্যু ছাড়বেন এই স্প্যানিশ লেফট-ব্যাক। নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বিষয়টি নিশ্চিত করেছেন। - মার্কা

এক ফেসবুক পোস্টে রোমানো জানিয়েছেন, বার্সেলোনার সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে চুক্তি বাতিল করে আগামী ১ জুন বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন আলবা। বার্সার সঙ্গে আলবার চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সাল পর্যন্ত। কিন্তু আর্থিক চাপে থাকা ক্লাবটি তাকে বিদায় দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। ৩৪ বছর বয়সী ডিফেন্ডার আলবা অবশ্য বার্সেলোনায় চুক্তির মেয়াদ শেষ করতে চেয়েছিলেন। এমনকি এজন্য বেতন কমাতেও রাজি ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষ আলাদা হয়ে যাওয়ার পথেই হাঁটছে। - যমুনাটিভি

আলবা ন্যু ক্যাম্প ছাড়ার ঘোষণার পর তাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেন, তুমি আমার কাছে একজন সতীর্থের চেয়েও বেশিকিছু ছিলে। মাঠে একজন সত্যিকারের সহযোদ্ধা। আমরা ব্যক্তিগতভাবে একসঙ্গে কতই না আনন্দময় সময় কাটিয়েছি। আমি মনে করি, তোমার নতুন যাত্রা তোমাকে সাফল্য ও আনন্দ এনে দেবে। সবকিছুর জন্য ধন্যবাদ জর্দি।

২০১২ সালে ফের ক্যাম্প ন্যুয়ে ফিরে আসেন আলবা। এরপর থেকে প্রায় এক যুগ বার্সার লেফট-ব্যাক পজিশনের প্রথম পছন্দ ছিলেন তিনি। ক্লাবটির জার্সিতে আলবা খেলেছেন ৪৫৮টি ম্যাচ। এ সময়ে ছয়বার লা লিগা, পাঁচবার কোপা দেল রে, চারবার স্প্যানিশ সুপার কাপ ও একবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন তিনি। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়