শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৪:০০ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শামীমের ফিফটি, আয়ারল্যান্ডকে ১২৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 

শামীম পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে নেমে শামীমের ব্যাটে ভর করে ১২৪ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। এতে ১২৫ রানের লক্ষ্য পায় আইরিশরা।

শুক্রবার ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৫ রানে লিটনকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর ৪ রান করে সাঁজঘরে ফেরেন নাজমুল হাসান শান্ত। এদিন ইনিংস বড় করতে পারেনি রনি তালুকদার। ১০ বলে ১৪ রান করে আউট হন তিনি। মাত্র ২৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

দলকে চাপ মুক্ত করতে ব্যর্থ টাইগার অধিনায়ক। সাকিব ৬ এবং ১২ রান করে তাওহীদ হৃদয় ক্যাচ আউটে কাটা পড়েন। আইরিশ বোলারদের তোপে ৫১ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা। এরপরে ১০ রানে আরো দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে পিছিয়ে যায় বাংলাদেশ।

সবাই আশা যাওয়ার মাঝে থাকলেও পিচের ওপর প্রান্তে থিতু হন শামীম হোসেন পাটোয়ারী। তার নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে বাংলাদেশ শতক পূরণ করে। ৪০ বলে অর্ধশতক পূরণ করে শামীম। ১৯তম ওভারে ৪২ বলে ৫১ রান করে ক্যাচ আউট হলে ১২৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মার্ক অ্যাডায়ার। ম্যাথু দুইটি এবং বাকি সব বোলাররা একটি উইকেট শিকার করেন। রিপোর্ট: সাঈদুর রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়