শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৮:১৩ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে যাবে না পাকিস্তান, বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশে

পাকিস্তান ক্রিকেট দল

এম এস রহমান: চলতি বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৬তম আসর। কিন্তু দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে এশিয়াকাপ খেলতে যাবেনা ভারত এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেটে বোর্ডের সচিব জয়শাহ।

এ কথার জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি বলেন, ভারত পাকিস্তানে না আসলে সে দেশে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান। সেক্ষেত্রে বিকল্প হিসেবে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো বাংলাদেশে আয়োজন করা যেতে পারে।-ক্রিকেট পাকিস্তান 

তবে এই ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু বাংলাদেশে হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল এরই মধ্যে সম্মতি দিয়েছে যে, এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, ওমান, শ্রীলঙ্কা এমনকি ইংল্যান্ডের নামও আসছে ভেন্যু হিসেবে। ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে, ফাইনালে ভারত গেলে সেই ম্যাচটাও পাকিস্তানের বদলে হবে নিরপেক্ষ ভেন্যুতে। সম্পাদনা: এল আর বাদল

এমএসআর/এলআরবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়