শিরোনাম
◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয়

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ০৪:৩০ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সম্যানের পরির্বতে বায়ার্নের নতুন কোচ হচ্ছেন টুখেল

সম্যানের পরির্বতে বায়ার্নের নতুন কোচ হচ্ছেন টুখেল

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়াটারফাইনালে অবস্থানে করলেও ঘরোয়া লিগে বায়ার্ন মিউনিখের অবস্থান দ্বিতীয় স্থানে। বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে রয়েছে বায়ার্ন। এ বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বায়ার্ন মিউনিখ কর্মকর্তারা। গোলডটকম

যার ফলে প্রভাব পড়েছে বায়ার্ন কোচ হুলিয়ান নাগেলসম্যানের ওপরই। শুক্রবারই কোচকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে জার্মান ক্লাবটি। একই সঙ্গে ঘোষণা করেছে নতুন কোচের নামও। নেইমার-এমবাপেদের কোচ হিসেবে দায়িত্ব পালন করা এবং চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করা টমাস টুখেলই পরবর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ন্যুয়ার-মুলারদের।

বুন্দেস লিগায় শীর্ষে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামার ঠিক একদিন আগেই নাগেলসম্যানকে বরখাস্ত করলো বায়ার্ন। আবার কিছুদিন পরই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে তারা। এর আগেই নতুন কোচ হিসেবে দায়িত্ব নেবেন টমাস টুখেল।

বায়ার্ন মিউনিখ তাদের এক বিবৃতিতে বলেছে, এফসি বায়ার্ন মিউনিখ কোচ হুলিয়ান নাগেলসম্যানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে। এই সিদ্ধান্ত ক্লাবের প্রধান নির্বাহী অলিভার কান, বোর্ড মেম্বার অব স্পোর্টস হাসান সালিহামিদজিক মিলে নিয়েছেন, ক্লাব প্রেসিডেন্ট হার্বার্ট হেইনারের সঙ্গে আলোচনা করে। নাগেলসম্যানের উত্তরসূরী হিসেবে দায়িত্ব পালন করতে আসবেন টমাস টুখেল। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করা হবে চেলসির সাবেক এই কোচের সঙ্গে। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এসএ

  • সর্বশেষ