শিরোনাম
◈ ইংল্যান্ডের তিন ক্রিকেটার আইপিএলকে ‘না’ বলে দিলেন ◈ এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেপ্তার ◈ ক্রিকেটকে জিম্মি কর‌বেন না প্লিজ, বি‌সি‌বি প‌রিচালক  মিঠুর অনু‌রোধ ◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৫:১৯ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন ৬ শ্যুটার

শ্যুটার

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের শুরুতেই ইন্দোনেশিয়ার জাকার্তায় বিশ্বকাপ খেলতে গিয়েছিলো বাংলাদেশ। আসরে প্রথম বাংলাদেশি শ্যুটার হিসেবে বিশ্বকাপের ফাইনালে ওঠে ইতিহাস গড়েছিলেন কামরুন নাহার কলি। দুই মাসের ব্যবধানে আরেকটি বিশ্বকাপ খেলতে ভারতে গেলেন বাংলাদেশি শ্যুটাররা। আরটিভি

রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিবেশি দেশ ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন কলিসহ ৬ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল। তারা হলেন রাব্বি হাসান মুন্না, রবিউল ইসলাম, অর্ণব শারার, কামরুন নাহার কলি, নাফিসা তাবাসুম ও শাইরা আরেফীন।

ভারতের ভূপালে সোমবার শুরু হবে ৮ দিনব্যাপী এই বিশ্বকাপ। এবার পদক জেতার লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছেন শ্যুটার কামরুন নাহার কলি। দেশ ছাড়ার আগে কলি বলেছেন, আমি এবার পদক জেতার চেষ্টা করবো। আমি দেশবাসীর দোয়া চাই।

ইন্দোনেশিয়ায় গত বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ৬২৮.৪ স্কোর করে ষষ্ঠ হয়ে ফাইনালে উঠেছিলেন কামরুন নাহার কলি। এরপর ফাইনালে উঠে অষ্টম স্থান অর্জন করেছিলেন তিনি। তার আগে গত অক্টোবরে মিশরের কায়রোতে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ৬২৯ স্কোর করেছিলেন কলি, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোনো শ্যুটারের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়