শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৩, ০৯:০৭ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৩, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলেন তামিম-সাকিবরা

সাঈদুর রহমান: দেশজুড়ে শুক্রবার পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে জন্ম গ্রহণ করেন তিনি।

শুক্রবার বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী। বাংলাদেশের সর্বস্তরের মানুষ বঙ্গবন্ধুর এই দিবসটি পালন করছে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও এতে অংশ নিয়েছেন। শুক্রবার অনুশীলন শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটেছেন সাকিব-তামিমরা।

শুক্রবার সকাল দশটা থেকে অনুশীলন শুরু করে টাইগাররা। অনুশীলন শেষে দুপুর ১টার দিকে স্টেডিয়ামের ড্রেসিং রুম প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী কেক কেটে উদযাপন করেন ক্রিকেটাররা। দলের ক্রিকেটারদের পাশাপাশি সেখানে কোচিং স্টাফরাও উপস্থিত ছিলেন। 
 
কেক কাটার কাটার মূল দায়িত্ব পালন করেন তাওহীদ হৃদয়। তার পাশে দাঁড়ান সাকিব-তামিমরা। আজ সিলেটে প্রথম ওয়ানডের মধ্যে দিয়ে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পূর্নাঙ্গ সিরিজ। 

এসআর/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়