শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০৫ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সের লিগ ওয়ানে অনেক কষ্টে জয় পেলো মেসির পিএসজি

মেসি-নেইমার

স্পোর্টস ডেস্ক: দুর্বল প্রতিপক্ষ তুলুজের বিরুদ্ধে খুব একটা সহজে জিততে পারেনি মেসি-নেইমারের পিএসজি। অনেক চড়াই উতরাই পেরিয়ে তাদের জয়ের মুখ দেখতে হয়েছে। লিগ ওয়ানের ম্যাচে তুলুজের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পিএসজি। গোল পেয়েছেন আশরাফ হাকিমি ও লিওনেল মেসি। চোটের কারণে অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোস, দুই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও নেইমারকে এ ম্যাচে পায়নি পিএসজি। - গোল ডটকম

ম্যাচের ২০ মিনিটের মাথায় গোল খেয়ে বসে স্বাগতিকরা। মিডফিল্ডার ফন বুমেনের ফ্রি-কিকে গোল হজম করেন মেসিরা। ৩৮ মিনিটে দলকে সমতায় ফেরান আশরাফ হাকিমি। বক্সের বাইরে জায়গা বানিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে ঠিকানা খুঁজে নেন মরক্কোর এ ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে তুলুজের ওপর চাপ বাড়ায় পিএসজি। হাকিমির পাসে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন লিওনেল মেসি। যোগ করা সময়ে দু’দলের সামনে গোলের সুযোগ আসলেও কাজে লাগাতে না পারায় ২-১ এ ম্যাচ জেতে পিএসজি। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এসএ
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়