শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:৩০ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুমের ছবি যিনি তুলেছেন, তার নাম প্রকাশ করলেন মেসি

লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ জয়ের পর দেশে ফিরে ট্রফি নিয়ে মেসির ঘুমানোর ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো। কখন, কীভাবে আর কেইবা এই ছবি তুলেছিলেন আর্জেন্টাইন অধিনায়কের?

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বলেন, আমরা দেশে ফিরে ক্লান্তি দূর করতে একটি হোটেলে উঠেছিলাম। সবাই মিলে আড্ডা দেয়ার পর রাতে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি ট্রফিটা আমার রুমে রেখে সবাই চলে গেছে। আমি টিভি চালালে, পাশের রুমে থাকা ডি পল আমার ঘরে আসে। এবং কথা বলার মাঝে সে আমার ছবি তুলে দিতে চায়। তখনই সে এই ছবি তুলেছে।

ক্যারিয়ারের শেষ বেলাতে বিশ্বকাপ জেতায় শৈশবের স্বপ্ন পূরণ হয়েছে মেসির। বিশ্ব সেরার মুকুট জয় করবেন এই বিশ্বাস আগে থেকেই ছিল তার, এমনটি বলেছেন এলএমটেন। আর্জেন্টিনা তো বটেই, বিশ্বের কোটি কোটি আলবিসেলেস্তে ভক্তদেরও মেসির মতোই এক লম্বা বিরতির পর পূরণ হয়েছে বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

ট্রফি নিয়ে ঘুমের ছবিটির সূত্রে রদ্রিগো ডি পলকে নিয়ে কথা বলেন মেসি। ২৮ বছর বয়সী এই আক্রমণাত্মক মিডফিল্ডারকে মাঠ ও মাঠের বাইরের গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে আখ্যা দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি বলেন, আমাদের দলের জন্য ফুটবলীয় এবং মানবিক দুই দিক থেকেই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি সে। কারণ, কঠিন মুহূর্তগুলোকে সে সহজ করে ফেলতে পারে। একটা ব্যাপারকে অন্য দিকে নিয়ে যেতে পারে। মানুষ ওকে শুধু হাসাহাসি, মজা করতে দেখে। কিন্তু কাজের বেলায় নিজের সর্বোচ্চটা দেয়ায় রদ্রিগোই সবার আগে থাকে।

ট্রফি নিয়ে মেসির ‘আইকনিক’ ছবি তোলা ডি পল এর আগে বিশ্বকাপের মাঠেও ছিলেন মেসির নিবিড় অনুসরণকারী। মাঠে প্রতিপক্ষ দ্বারা মেসি আক্রান্ত হলে ডি পলকে আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায়। যেটা দেখে অনেকে মজার ছলে তাকে মেসির দেহরক্ষীও বলে থাকেন। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এসএ

  • সর্বশেষ