শিরোনাম
◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:২২ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টস হেরে আমিরাতের বিরুদ্ধে ফিল্ডিংয়ে বাংলাদেশ নারীদল

ফিল্ডিংয়ে বাংলাদেশ নারীদল

রিয়াদ হাসান: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশের সামনে। এজন্য সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সুপার সিক্সে বাঁচামরার লড়াইয়ে মাঠে নামছে দিয়া বিশ্বাসের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।

বুধবার (২৫জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ম্যাচ শুরুর আগে টস হেরে গেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় প্রথমে ফিল্ডিংয়ে নামছে বাংলার মেয়েরা।

অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করে ইয়াং টাইগ্রেসরা। জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি তারা। সুপার সিক্সের প্রথম ম্যাচেই বাংলাদেশ হেরে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত দিশা বিশ্বাসের দলের। তবে কাগজে-কলমে এখনও আশা আছে। সেক্ষেত্রে আমিরাতে বিপক্ষে বড় জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের দিকে।

এবারের আসরে বাংলাদেশের ইতিবাচক ক্রিকেট ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে স্বর্ণা, প্রত্যাশা, সুমাইয়া, দিলারাদের ব্যাটিং পেয়েছে লেটার মার্কস। বড় সংগ্রহের জন্য তাই তাদের দিকেই তাকিয়ে থাকবে সবাই।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ রানে ও তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। 

আরএইচ/এএ

  • সর্বশেষ