শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে গ্রিস তারকা সিৎসিপাস

স্তেফানোস সিৎসিপাস

স্পোর্টস ডেস্ক: গ্রিসের টেনিস তারকা স্তেফানোস সিৎসিপাস সরাসরি সেটে জিতে টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন।

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিকের ২১ বছর বয়সী ইজি লেহেচকাকে ৬-৩, ৭-৬ (৭-২), ৬-৪ গেমে হারান সিৎসিপাস। ২৪ বছর বয়সী এই খেলোয়াড় টানা পঞ্চম বছরে কোনো না কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন। টেনিসের উন্মুক্ত যুগে এই কীর্তি গড়া প্রতিটি খেলোয়াড় অন্তত একবার চ্যাম্পিয়ন হয়েছেন। দ্য সান

২০২১ সালের ফরাসি ওপেনের রানার্সআপ সিৎসিপাস সব মিলিয়ে চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে পা রাখলেন। একই সঙ্গে গ্র্যান্ড স্ল্যামে কোয়ার্টার ফাইনালে অপরাজেয় যাত্রা অব্যাহত রাখলেন ২০১৯ সালের এটিপি ট্যুর ফাইনালসের চ্যাম্পিয়ন। ফাইনালে ওঠার লড়াইয়ে এই গ্রিক তারকা খেলবেন রাশিয়ার কারেন কাচানোভের বিপক্ষে। বিডিনিউজ, সম্পাদনা: এল আর বাদল
 
এলআরবি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়