শিরোনাম
◈ মক্কা চুক্তিতে বাংলাদেশ আগ্রহী কি না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে এবার বিশাল যে খনির সন্ধান পাওয়া গেল ◈ বাবার মরদেহ বারান্দায়, কবরের জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে সংঘর্ষ ◈ খরা ও ভূমি অবক্ষয় মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা চাইল বাংলাদেশ ◈ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ ◈ এসএসসি পরীক্ষার বিশেষ ১৪ নির্দেশনা দিল আন্তঃশিক্ষা বোর্ড ◈ এপ্রিল-মার্চ অর্থবছর: কর্মপন্থা নির্ধারণে ৫ সদস্যের কমিটি গঠন ◈ ৪৯ মি‌লিয়‌নে বি‌ক্রি হ‌লো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল  ◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী ◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:১৮ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাসরুদ্ধকর ম্যাচে সিলেটের কাছে হারলো বরিশাল

সিলেটের উদযাপন

নাহিদ হাসান: পুরো ম্যাচ জুড়ে উভয় দলই লড়াই করেছে সমানে সমান। তবে শেষ হাসি হেসেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। প্রতিপক্ষ সাকিবের ফরচুন বরিশালকে ২ রানে হারিয়েছে তারা। ম্যাচ গড়িয়েছে শেষ বল পর্যন্ত।

বিপিএলের ২৩ তম ম্যাচে মঙ্গলবার (২৪ জানুয়ারি) মিরপুরে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭৩ রান করে সিলেট। শুরুতে ওপেনার জাকির হাসান কোনো রান না করেই বিদায় নেন। এরপর তৌহিদ হৃদয় ৪ রান ও মুশফিকুর রহিমও গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন।

এরপর নাজমুল হোসেন শান্ত ও টম মরিস ৮১ রানের জুটি গড়েন। ৪০ রান করে বিদায় নেন মরিস। অপরপ্রান্তে শান্ত সেঞ্চুরি না পেলেও ৮৯ অপরাজিত থাকেন। শেষ দিকে থিসারা পেরেরা করেন ২১ রান। ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সিলেট।

বরিশালের হয়ে মোহাম্মদ ওয়াসিম নেন ৩ উইকেট। এছাড়া সাকিব আল হাসান এবং কামরুল ইসলাম রাব্বি নেন ১ করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালো করেছিল বরিশাল। ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে সাইফ ফেরেন নবাগত তানজিম হাসান সাকিবের বলে ক্যাচ দিয়ে। এনামুল হক বিজয়কেও দ্রুত ফিরিয়েছেন তানজিম। এরপর উল্লেখযোগ্য ইবরাহিম জাদরান ৪২, সাকিব ২৯, করিম জানাত ২১ ও ইফতিখার ১৭ রান করে আউট হন। মিরাজ ও মাহমুদুল্লাহ ৭ রান করে সাজঘরে ফেরেন।

শেষপর্যন্ত ১৭১ রান করে থেমে বরিশাল। সিলেটের হয়ে রেজাউর রাজা ৩ টি, তানজিম সাকিব ও মোহাম্মদ আমির ২ টি করে উইকেট নেন। হাফসেঞ্চুরি (৮৯) রান করে ম্যাচসেরা হন নাজমুল হোসেন শান্ত।

এনএইচ

  • সর্বশেষ