শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৪:৫০ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুসাইল স্টেডিয়ামে পেলেকে স্মরণ করলো ব্রাজিল সমর্থকরা

লুসাইল স্টেডিয়াম

ঝুমুরী বিশ্বাস: ব্রাজিলের জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার পেলে। ৮২ বছর বয়সী এই কিংবদন্তী দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত। যার কারণে এবারের কাতার বিশ্বকাপে মাঠে বসে খেলা দেখতে পারছেন না তিনি।

গত ২৯ নভেম্বর হঠাৎ করেই শরীরের অসুস্থতা বেড়ে গেলে পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। তার পুরো শরীর ফুলে যাওয়ায় বেশ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি। তাই ব্রাজিলিয়ান এই কিংবদন্তিকে বিশ্বকাপের মঞ্চেই স্মরণ করল সেলেসাও সমর্থকরা। আরটিভি

শুক্রবার (২ ডিসেম্বর) রাতে দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে আফ্রিকার দেশ ক্যামেরুনের বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। এই ম্যাচ শুরুর আগে দুই দেশের জাতীয় সংগীত চলাকালেই লুসাইলের গ্যালারির এক অংশে পেলেকে স্মরণ করেন ব্রাজিলিয়ান সমর্থকরা। যেখানে দেখা গেছে, দশ নম্বর জার্সি পরিহিত পেলের ছবি এবং সেখানে লেখা রয়েছে ‘গেট ওয়েল সুন’।

ব্রাজিল সমর্থকরা জাতীয় সংগীতের সময় কাপড় উচিয়ে ধরেছিলেন। একপ্রান্তের গোলপোস্টের পেছনে ব্রাজিলের কয়েক হাজার সমর্থক পেলেকে ভালোবাসার নির্দশন হিসেবে এমন কাজ করেন। তবে ব্রাজিলের জাতীয় সংগীত শেষ হলে তা সরিয়ে নেন। সম্পাদনা: এল আর বাদল

জেবি/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়