শিরোনাম
◈ মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাডে ক্রিটিক্যাল ত্রুটি, ৪৬ পিলারে ফাটল ◈ ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল পাস: রুমিন ফারহানার বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল ◈ একবার তথ্য দিলেই সরকারি সেবায় বারবার জমা দিতে হবে না, ‘ওয়ান্স-অনলি’ নীতি চালুর উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডে নতুন অনিশ্চয়তা, ৩০ সেপ্টেম্বরের আগে ভিসা নম্বর শেষ হওয়ার শঙ্কা ◈ এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা ◈ মাঠে সারের হাহাকার, ডিলারশিপে লাখ টাকার বাণিজ্য; কৃষকদের ‘খাদ্যযোদ্ধা’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি সংসদে ◈ সংসদে উত্তেজনা: পাল্টাপাল্টি বক্তব্যে তর্ক-বিতর্ক, বিচার বিভাগ নিয়েও উদ্বেগ ◈ জাল কাগজে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার বের করে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ ◈ আর্জেন্টিনার নতুন অ‌ধিনায়ক রো‌মে‌রো ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল 

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৯:২৭ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ১১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ সালের বিশ্বকাপে পেনাল্টি শ্যুটআউট দেখা যাবে গ্রুপ পর্বে

বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই দেখা যাবে পেনাল্টি শুটআউট। যেখানে কোনো ম্যাচ ড্র হলে পেনাল্টির সুযোগ পাবে দলগুলো। পেনালটিতে জয়ী দলগুলো পাবে বোনাস পয়েন্ট। যেটি সাহায্য করবে পরের রাউন্ডে উঠতে।

ফুটবল বিশ্বকাপ মানেই উত্তেজনা আর উন্মাদনা। এই আসরকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রতি ৪ বছর পর পরই নতুন সব টেকনোলজি ও নিয়ম কানুন তৈরি করে ফিফা। এবছরও তার ব্যতিক্রম ছিল না। ভিএআর প্রযুক্তিতে অফসাইড গোল নির্ণয় বেশ উত্তেজনা সৃষ্টি করেছে ফুটবলপ্রেমীদের মাঝে। - যমুনাটিভি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আবারও নতুন এক নিয়ম তৈরি করতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গুঞ্জন আছে, গ্রুপ পর্বে ড্র হওয়া ম্যাচগুলোতে দেখা মিলতে পারে পেনাল্টি শুটআউটের। এতে জয়ী দল অতিরিক্ত একটি বোনাস পয়েন্টও পাবে। যেটি তাদের পরের রাউন্ডে উঠতে সাহায্য করবে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক বলছে, এমন নিয়মে কপাল পুড়তে পারে গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলটির। এদিকে ফিফার টেকনিক্যাল ডেভলপমেন্ট কমিটির প্রধান মার্কো ভ্যান বাস্তন জানিয়েছেন, গ্রপ পর্বে পেনাল্টি রাখার একটি অপশন রয়েছে তাদের কাছে। যা বাস্তবায়ন করতে চান আগামী ফিফা ওয়ার্ল্ডকাপ থেকেই।

ফিফার আগামী আসর বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। সেখানে প্রথমবারের মতো ৩২-এর বদলে সুযোগ পেতে পারে ৪৮ দল। ৪ দলের পরিবর্তে ৩ দল নিয়ে অনুষ্ঠিত হতে পারে গ্রুপ পর্ব। সম্পাদনা: এল আর বাদল
 

  • সর্বশেষ