শিরোনাম
◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৪:২৫ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সিরিজে থাকছেন না টিম ডিরেক্টর সুজন

খালেদ মাহমুদ সুজন

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে দেখা যাবে না খালেদ মাহমুদ সুজনকে। দল গোছানো কোচিং প্যানেল থেকে শুরু করে দলের সার্বিক দেখাশোনা যার সবই করে থাকেন এই বোর্ড পরিচালক। তবে আসন্ন ভারত সিরিজে দেখা যাবে না সুজনকে। আপাতত ভারত সিরিজে বিশ্রামে থাকবেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। ঢাকাপোস্ট, আরটিভি

সুজন ভারতে সিরিজে দলের সাথে যে থাকছেন না, সেটা সম্পর্কে অবগত ছিলেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমে কথা বলার সময় বললেন খালেদ মাহমুদ টিম ডিরেক্টর থাকবে না কেন অবশ্যই আছে।

পরক্ষণেই পাশে থাকা ক্রিকেট অপারেশান্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তখন জানান, ভারত সিরিজে খালেদ মাহমুদের না থাকার কথা। জালাল ইউনুস যেমনটা বলছিলেন, খালেদ মাহমুদ সুজন টিম ডিরেক্টর হিসেবে আছে। ভারতের বিপক্ষে সিরিজে থাকবে না। এই সিরিজে সে বিশ্রামে থাকবে। পরে সে আবার আসবে। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস, সম্পাদনা: এল আর বাদল

জেবি/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়