শিরোনাম
◈ বাংলাদেশের আইটি খাতে অংশীদারত্ব ও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী এস্তোনিয়া ◈ অবশেষে চালু হচ্ছে সিঙ্গাপুরের একটি হাসপাতালের আদলে তৈরি করা সুপার স্পেশালাইজড হাসপাতাল, চলবে করপোরেট ব্যবস্থাপনায় ◈ বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ ◈ ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ভারতে শেখ হাসিনার অবস্থান যেভাবে জটিল করছে বাংলাদেশ-ভারত সম্পর্ক ◈ শিক্ষক নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: গুজব না ছড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর ◈ ভারতের ‘র’ প্রধানের সফর: নিয়মিত কূটনৈতিক কার্যক্রম, জল্পনার অবকাশ নেই ◈ সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা ◈ ভূমধ্যসাগরে দুই দিন তিন রাত ভাসার পর উদ্ধার ১৫ বাংলাদেশি ◈ ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, বাতিল ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৪:০২ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোশাকের কারণে গ্রেপ্তার হওয়া নিয়ে ভীত নন ক্রোয়েশিয়ান সুন্দরী

ইভানা নল

ঝুমুরী বিশ্বাস: কাতার বিশ্বকাপ ফুটবলে পোশাকের কারণে আলোচিত-সমালোচিত হচ্ছেন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নল। কাতারে বিশ্বকাপ ফুটবল দেখতে গিয়ে পোশাকবিধি না মানায় তিনি গ্রেপ্তারের ঝুঁকিতে আছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। তবে ইভানা বলছেন, পোশাকের কারণে গ্রেপ্তার হওয়া নিয়ে তিনি ভীত নন। খবর দ্য ইনডিপেনডেন্টের

বিশ্বকাপ খেলা দেখতে আসা দর্শকদের মার্জিত পোশাক পরার পরামর্শ দিয়েছে কাতার কর্তৃপক্ষ। দেশটিতে বিদ্যমান আইনের কথা মনে করিয়ে দিয়ে নারী দর্শকদের খোলামেলা পোশাক পরা থেকে বিরত থাকতেও আহ্বান জানায়।

কাতার বিশ্বকাপে ২৩ নভেম্বর মরক্কোর বিরুদ্ধে ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। রোববার (২৭ নভেম্বর) দ্বিতীয় ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামে ক্রোয়েশিয়া। সেই ম্যাচে ৪-১ গোলে জয়ী হয় ক্রোয়েশিয়া। সেখানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নল। কাতারে গিয়ে তিনি দেশটির পোশাক নীতি লঙ্ঘন করেছেন বলে খবরে অভিযোগ উঠেছে। এই কারণে তিনি গ্রেফতার হতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। 

জেবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়