শিরোনাম
◈ শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পরিণতি কী, জানালেন তিন বিশেষজ্ঞ ◈ রাজধানীতে শিশু অপহরণের অভিযোগ, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ◈ বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ ◈ তিন দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রপাত, কোথাও ভারী বর্ষণের আভাস ◈ নবম পে-স্কেলের গেজেট নিয়ে শেষ মুহূর্তে জটিলতা ◈ 'দেশের মানুষের কোনো উপকারে আসেনি': ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের ◈ 'I'm Sorry Sir' লিখে চীনা ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে গাড়িচালক উধাও! ◈ পাকিস্তানের বেলুচিস্তানে ৭২ ঘণ্টার অভিযানে ৪৮ জন নিহত, চলছে তল্লাশি ◈ জলবায়ু ও যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৩:৫৬ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৪:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করে প্রশংসায় ভাসছে মরক্কোর সমর্থকরা

স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার

স্পোর্টস ডেস্ক: বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর। জাপানিদের পর এবার স্টেডিয়াম পরিষ্কার করলেন মরক্কোর সমর্থকরা। বেলজিয়ামের বিরুদ্ধে খেলা শেষ হওয়ার পরেও স্টেডিয়াম ছাড়েননি মরক্কোর ফুটবল ভক্তরা। সঙ্গে নিয়ে আসা বড় বড় ব্যাগে আবর্জনা তুলতে দেখা যায় তাদের। একে একে স্টেডিয়ামের প্রতিটি জায়গায় গিয়ে আবর্জনা তোলেন তারা। এরপরেই ছেড়েছেন স্টেডিয়াম। চ্যানেল২৪

বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে মরক্কো। দ্বিতীয়ার্ধে মরক্কোর হয়ে গোল দু'টি করেন আব্দেল হামিদ সাবিরি ও জাকারিয়া আবৌখ লাল। জাপানের সমর্থকদের মতো মরক্কোর সমর্থকদের এই কাজের প্রশংসা করেছেন । 

সর্বপ্রথম কাতার স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা যায় জাপানি সমর্থকদের। ২০১৮ সালেও একই কাজ করা জাপানিরা শুধু নিজেদের আসনই নয়, পুরো স্টেডিয়ামই পরিষ্কার করেছিলেন তারা। 

জাপানের পর সৌদি আরবের সমর্থকদেরও গ্যালারি পরিষ্কার করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামের স্ট্যান্ড পরিষ্কার করছেন সৌদি সমর্থকরা। সৌদি দলের দর্শকরা পানির বোতল এবং অন্যান্য বর্জ্য ব্যাগে সংগ্রহ করছে। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস,সম্পাদনা: এল আর বাদল

জেবি/এলআরবি/এএ

  • সর্বশেষ