শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার খেলা দেখতে লুসাইল স্টেডিয়ামে থাকবেন সাকিব

সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা বনাম মেক্সিকোর খেলা দেখতে কাতারের লুসাইল স্টেডিয়ামে থাকবেন বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান।

দুবাই থেকে এরই মধ্যে কাতারে পৌঁছেছেন সাকিব। আজ রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করবেন তিনি। আবুধাবি টি-টেন লিগে খেলছেন সাকিব। সেখান থেকে কাতারে যেতে খুব বেশি বেগ পাওয়ার কথা নয়। যমুনাটিভি

বিশ্বকাপের খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক ও বর্তমান অনেকেই ছুটছেন কাতারে। এরইমধ্যে লুসাইল স্টেডিয়ামে বসে ব্রাজিলের খেলা সরাসরি উপভোগ করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

সাকিব-তামিমের মতো বিশ্বকাপ দেখতে কাতারে অবস্থান করছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। তামিমের মতো হাবিবুলেরও প্রিয় দল ব্রাজিল।  রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস

এবি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়