শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ১০:০৯ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ১১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট দলকে ছোট ভাবলেই বিপদ: উসমান দেম্বেলে 

উসমান দেম্বেলে 

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপের শুরু থেকেই দেখা যাচ্ছে অঘটন। এই আসরের নামই হয়ে গেছে অঘটনের বিশ্বকাপ। না হলে আর্জেন্টিনাকে হারিয়ে দেয় সৌদি আরব। জার্মানির বিপক্ষেই জাপান জয় পেতে পারে? শক্তি-সামর্থ্যে কিংবা র‌্যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকা দলগুলো হারিয়ে দিচ্ছে ফেভারিট দলগুলোকে। তাই এই বিশ্বকাপে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই বলে মনে করেন ফরাসি তারকা উসমান দেম্বেলে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। যদিও তারা প্রথমে পিছিয়ে পড়েছিল। পরে দেয় একে একে চারটি গোল। আসন্ন ডেনমার্ক ম্যাচের আগে সবাইকে সতর্ক করে দেম্বেলে বলেন, আধুনিক ফুটবলে ছোট দল বলে কিছু নেই। নিজেদের খেলার গতি কমিয়ে বিপদে পড়তে হবে। এখন সবাই টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি অনেক কাজ করে। আমরা দেখেছি, সৌদি আরব টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে কতটা অবিশ্বাস্য ছিল। ডেনমার্কের বিপক্ষেও আমরা এটা দেখেছি। 

এবারের উয়েফা নেশনস লিগে দুইবার ডেনমার্কের কাছে হেরেছে ফ্রান্স! তাই বশ্বকাপ ম্যাচ নিয়ে তারা খুব সতর্ক। ফরাসি ডিফেন্ডার দায়দ উপেমেকানো বলেছেন, আমরা আমাদের প্রথম জয়ের ভাবনায় বুঁদ হয়ে নেই, এরই মধ্যে ডেনমার্ক ম্যাচে দৃষ্টি দিয়েছি। 

এই প্রতিযোগিতায় ভালো শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। এখন ডেনমার্ক আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা জানি, তারা দুর্দান্ত দল। আমরা সম্প্রতি তাদের বিপক্ষে ভুগেছি। তাই আমাদের এবার তাদের হারানোর পথ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়