শিরোনাম
◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ◈ নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ ◈ ৫২ কিলোমিটার রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন, প্রকল্প উঠছে একনেকে ◈ হরমুজে হামলা, সৌদির পাইপলাইন বন্ধ—তেলের দাম ১০৭ ডলার ছাড়াল ◈ মাঝআকাশে বিমানের ভেতর পোশাক খুলে আপত্তিকর আচরণ, আটক নারী যাত্রী! ◈ ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত ◈ ইসলামী ব্যাংক ঘিরে ফের উত্তেজনা, দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক (ভিডিও) ◈ যাত্রাবাড়ী থানার দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট ◈ মানবতাবিরোধী অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ সাত জনের রায় মঙ্গলবার

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৯:৩৪ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুমিনুল হক ও আশরাফুল বিপিএলে দল পেলেন না

মুমিনুল হক ও আশরাফুল

নিজস্ব প্রতিবেদক: সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্লেয়ার্স ড্রাফটে দল পাননি। ড্রাফটে নাম থাকলেও ৭ দলের কেউই তাদের দলে না ডাকায় অবিক্রিতই থাকেন তারা।

বুধবার রাজধানীর এক অভিজাত হোটেলে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হয়। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম পরিচিত মুখ সোহাগ গাজী, সোহরাওয়ার্দী শুভ, এনামুল হক জুনিয়র, শামসুর রহমান শুভ ও জুনায়েদ সিদ্দিকীও দল পাননি। এ ছাড়া বিশ্বজয়ী যুব দল সদস্য তানজিদ হাসান তামিমও অবিক্রিত রয়েছেন।

ড্রাফটের প্রথম ধাপেই লিটন দাসকে দলে টানে কুমিল্লা। সিলেটে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে টেনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

মোহাম্মদ মিঠুন ঢাকায়, মেহেদী হাসান রংপুর রাইডার্সে, মোহাম্মদ সাইফউদ্দিন খুলনা টাইগার্সে ডাক পেয়েছেন। ড্রাফটে নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে ঢাকা ডমিনেটরস ও সাব্বির রহমানকে দলে নিয়েছে খুলনা টাইগার্স।

দেশের সাত জনপ্রিয় ক্রিকেটার সরাসরি ৭ দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা হলেন, মাশরাফি বিন মর্তুজা (সিলেট স্ট্রাইকার্স), সাকিব আল হাসান (বরিশাল ফরচুন), তামিম ইকবাল (খুলনা টাইগার্স), তাসকিন আহমেদ (ঢাকা), আফিফ হোসেন ধ্রুব (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ও নুরুল হাসান সোহান (রংপুর রাইডার্স)।

এবার ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক ধার্য্য করা হয় ৮০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন। সম্পাদনা: এল আর বাদল
 

  • সর্বশেষ