শিরোনাম
◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি? ◈ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ যাকাত ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান ◈ ‘ভালো লাগা’ থেকে যুদ্ধ? ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রেই তীব্র প্রশ্ন ◈ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার ◈ নারীর অধিকার ও সমতা নিশ্চিতেই উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য: তারেক রহমান ◈ তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে: জ্বালানি মন্ত্রী ◈ বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলো মালয়েশিয়া ◈ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২২, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশ

বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতিবেদক: কখনো বাংলাদেশ নারী দলের ব্যাটে বলে বড় পুঁজি হয় না। প্রতিপক্ষ যদি দুর্বল হয়, তাহলে কম পুঁজিতেই জেতা সম্ভব তাদের পক্ষে। যেমনটি ঘটলো এশিয়া কাপে মালয়েশিয়ার ক্ষেত্রে। নতুন এই দলের বিরুদ্ধে ১২৯ রানের পুঁজি নিয়ে ৮৮ রানেই মালয়েশিয়াকে হারিয়ে দেয় নিগার সুলতানা জ্যেতির দল।

এদিন বোলিংয়েও হ্যাটট্রিক করেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে নবাগত তৃষ্ণা।  বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে তিনি এ কৃতিত্ব দেখান। বৃহষ্পতিবার সিলেট স্টেডিয়ামে তৃষ্ণার হ্যাটট্রিকের কল্যাণে মালয়েশিয়ার বিপক্ষে হেসে খেলেই জিতেছে বাংলাদেশ নারী দল। 

বাংলাদেশের হয়ে বৃহস্পতিবারই অভিষেক হয় তৃষ্ণার। ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে পরপর তিন উইকেট নেন এই বোলার। নিজের প্রথম দুই ওভারে ৬ রান দেন তৃষ্ণা। এরপর ষষ্ঠ ওভারে এসে পান হ্যাটট্রিকের সাফল্য। ওই ওভারে নিজের দ্বিতীয় বলে প্রতিপক্ষ অধিনায়ক উইনফ্রেড দুরাইসিংগামকে (৫) বোল্ড করেন তিনি। পরের বলে মাস এলিসাকে এলবিডব্লিউ ও মাহিরা ইজ্জাতি ইসমাইলকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই বাঁহাতি পেসার।

তৃষ্ণার হ্যাটট্রিকের পর বল হাতে চমক দেখান রুমানা, সালমা, সানজিদারাও। রুমানা ও সানজিদা নেন দুটি উইকেট আর সালমা শিকার করেন একটি উইকেট। ফলে মাত্র ৪১ রানে মালয়েশিয়াকে থামিয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। সিলেটে এর আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ১২৯ রান। এই রান তুলতে ভূমিকা রাখেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতি। দু’জনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়