শিরোনাম
◈ মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ, আলোচনা শুরু মঙ্গলবার ◈ মহাসড়ক সংস্কারে অনিয়ম ঠেকাতে আসছে নতুন নীতিমালা ◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা বরদাশত করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দল আমার কাছে বড় রান চায় না: মেহেদি মিরাজ 

মেহেদী মিরাজ

স্পোর্টস ডেস্ক: গত এশিয়া কাপেই বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে দেখা যায় মেহেদি হাসান মিরাজকে। এবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও ওপেনিংয়ে তার ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ওপেনার হিসেবে খেললেও তার কাছ থেকে লম্বা ইনিংস চায় না দল, বরং ইমপ্যাক্টফুল ইনিংসেরই প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের এমনটাই বলেছেন মিরাজ।

গত কয়েক মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে বেশ কয়েকজন নিয়মিত ওপেনারকে দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পরও কেউই স্থায়ী হতে পারেননি। ওপেনিং সমস্যা সমাধানে টিম ম্যানেজমেন্ট এবার ভিন্ন পথে হাঁটছে। স্পিন বোলিং অলরাউন্ডার মিরাজকে দিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে তারা।- ক্রিকফ্রেঞ্জি

যেখানে বাকিদের তুলনায় সফলই বটে মিরাজ। টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক ইনিংস খেলেছিলেন মিরাজ। তবে মাত্র দুই ম্যাচ দেখেই তাকে স্থায়ী হিসেবে ধরে নেয়ার সুযোগ নেই। 

মিরাজ বলেন, আমার কাছ থেকে হয়তো বড় রান আশা করা হয় না। ছোট ছোট অবদান রাখতে পারলে সেটাই দলের জন্য ভালো হবে। তো সেভাবেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করছি। ভালো খেলার চেষ্টা করছি।

একটা সময় স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবেই দলে খেলতেন মিরাজ। টেস্ট আর ওয়ানডে দলে নিয়মিত হলেও টি-টোয়েন্টিতে খুব একটা সুযোগ পেতেন না তিনি। তবে এবার ওপেনিংয়ে তার বাড়তি সার্ভিস পাওয়ায় নিয়মিতই একাদশে সুযোগ পাচ্ছেন। বর্তমানে দলের চাওয়ামতো নিজেকে গড়ে তুলতে চেষ্টা করছেন মিরাজ।

তিনি বলেন, টিম ম্যানেজমেন্ট আমাকে একটা সুযোগ দিয়েছে। হয়তো তারা চিন্তা করছে যে, আমি ওপেন করলে ভালো হবে। আমি চেষ্টা করছি নিজেকে সেভাবে তৈরী করতে এবং আমার অবদানটা (দলের জন্য) খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওপেনার হিসেবে। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ