শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাঙ্গেরিকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালে ইতালি

উয়েফা নেশন্স লিগের ফাইনালে ইতালি

স্পোর্টস ডেস্ক: পারলো না হাঙ্গেরি। ইতালির বিরুদ্ধে সমানতালে লড়াই করেও হেরে গেলো তারা। এই হার কেবল তাদের ফরোয়ার্ডদের ব্যর্থতার জন্য। ফলে দারুণ জয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনাল উঠে গেলো ইতালি।

চার দলের ফাইনালসে যেতে এই ম্যাচে ড্র করলেই চলত হাঙ্গেরির। ইতালির সামনে জয়ের বিকল্প ছিল না। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় সোমবার রাতে ২-০ গোলে জিতে লক্ষ্য পূরণ করল রবের্তো মানচিনির দল।

৬ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের সেরা হলো ইতালি। সমান ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে হাঙ্গেরি।

গ্রুপের আরেক ম্যাচে ইংল্যান্ড ও জার্মানির লড়াই ৩-৩ গোলে ড্র হয়েছে। ৭ পয়েন্ট নিয়ে তিনে আছে জার্মানরা। আগেই দ্বিতীয় স্তরে নেমে যাওয়া ইংলিশদের পয়েন্ট স্রেফ ৩।

এই টুর্নামেন্ট থেকে হাঙ্গেরির অর্জন অবশ্য কম নয়। গত জুনে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে আসর শুরুর পর তারা হেরে যায় ইতালির মাঠে গিয়ে। পরের ম্যাচেই ১-১ গোলে রুখে দেয় জার্মানদের। এরপর ইংল্যান্ডের মাঠে তারা তুলে নেয় ৪-০ গোলের বিস্ময়কর এক জয়। পরের ম্যাচে গত শুক্রবার জার্মানিকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়ে তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নে গড়া ‘গ্রুপ অব ডেথ’ থেকে শিরোপা লড়াইয়ের মঞ্চে যাওয়ার সম্ভাবনা জাগায় হাঙ্গেরি। কিন্তু ইতালির বিপক্ষে পেরে উঠল না তারা। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়