শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৫ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ ফুটবল জয়ী নারী ফুটবলারদের অর্থ পুরস্কার দিলো আম্বার গ্রুপ

পুরস্কার গ্রহণ করছেন সাবিনারা

নিজস্ব প্রতিবেদক: নেপাল থেকে সাফ চ্যাম্পিয়নশীপ জয় করা বাংলাদেশ নারী দলের ফুটবলারদের ১০ লাখ টাকা পুরষ্কার দিয়েছে আম্বার গ্রুপ।

শিরোপা নিয়ে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাদেরকে পুরস্কৃত করার ঘোষণা দেয়। এর মধ্যে সবার আগে অর্থ পুরস্কার তুলে দিলো আম্বার গ্রুপ।

রাজধানীর গুলশানে নিজেদের কার্যালয়ে কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন ও কৃঞ্চা রানী সরকারের হাতে এ অর্থ পুরস্কার তুলে দেন আম্বার গ্রুপের ডিএমডি আবু হাসান মাহমুদ ও পারিচালক এ বি এম সাইফুল হক ছোটন।

অর্থ পুরস্কার পাওয়ার পর আম্বার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাবিনা। বাংলাদেশ নারী ফুটবল দলের কল্যাণে ভবিষ্যতেও এমন পুরস্কার প্রদান অব্যাহত থাকবে বলে জানায় শিল্প প্রতিষ্ঠানটি।

এর আগে এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম নিজের ব্যক্তিগত উদ্যোগে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গেমস ডেভেলপমেন্টের চেয়ারম্যান আতাউর রহমান মানিক নিজের ব্যক্তিগত কোম্পানি তমা গ্রুপে থেকেও চ্যাম্পিয়ন মেয়েদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করে। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়