শিরোনাম
◈ ইংল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল ১ জনের; আহত প্রায় ৯০ ◈ আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়: সাকলায়েনের অবসরের পর ভাইরাল পরীমনির বক্তব্য ◈ মেসিকে নিয়ে লুকোচুরি বন্ধ হোক, বললেন ব্রা‌জি‌লের রোনাল‌দো ◈ নিরাপদ অবস্থানে বাংলাদেশ: দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল ◈ ফিফার পাওয়ার র‍্যাঙ্কিংয়ে লিও‌নেল ‌মে‌সি শীর্ষে ◈ মেসির বাবাকে মৃত ঘোষণা করে চাকরি হারালেন আ‌র্জেন্টিনার লুজু টি‌ভির উপস্থাপিকা ◈ জানাগেল অর্থ পাচারের ভয়াবহ চিত্র, যে ৫ কারণে সুইস ব্যাংকে টাকা পাচার করা হয় ◈ লঙ্কান প্রিমিয়ার ক্রিকেট লি‌গে খেলার এনওসি পেলেন ৫ ক্রিকেটার ◈ বিশ্বকাপের অনুশীলনে ঘাসের মধ্যে বিষধর কপারহেড সাপ, আতঙ্কে জার্মান ফুটবল দল ◈ বড় বিনিয়োগে বদলাচ্ছে পতেঙ্গা টার্মিনাল, আসছে ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:০৭ সকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ করে এখন কিছুটা অবসর সময় কাটাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। নবনির্বাচিত বিএনপি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরও তিনি এখনো যমুনায় অবস্থান করছেন। দায়িত্ব শেষ করে রাজধানীর গুলশান-২ এর নিজ বাসায় উঠতে যাচ্ছেন সদ্য সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গতকাল সরজমিন দেখা যায়, গুলশান-২ এর কূটনৈতিক এলাকায় অবস্থিত রূপায়ণ সিগনেচার টাওয়ারের ১১ তলার একটি ফ্ল্যাটে বসবাস করবেন ড. ইউনূস।

ফ্ল্যাটটি তার নিজের বলে জানান বাসার নিরাপত্তায় নিয়োজিত কর্মচারীরা। অস্ট্রেলিয়ান হাইকমিশনের সামনের এই ভবনে বর্তমানে বাসা সংস্কার ও রঙ করার কাজ চলছে। নেই কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন। বাসার সামনে বাড়তি নিরাপত্তার বিষয়টিও দেখা যায়নি। প্রতিদিনের মতোই সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। বাসার নিচে অবস্থান করলে দেখা যায়- অনেকে আসছেন, আবার বের হচ্ছেন মাইক্রোবাসে করে। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা এই বাসায় থাকবেন সেটাকে ঘিরে নেই কোনো তৎপরতা।

সরজমিন দেখা যায়, কূটনৈতিক এলাকা হওয়ায় জায়গাটিতে সাধারণত জনসমাগম স্বাভাবিকভাবেই কম। রূপায়ণ সিগনেচার ভবনের সামনে দায়িত্বে থাকা দুজন নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা হয়। তারা বলেন, ১৩ তলা ভবনের ১১ তলার পুরো ফ্ল্যাটটি ড. ইউনূস স্যারের। দীর্ঘদিন তিনি এখানে বসবাস করেননি। কবে তিনি বাসায় উঠবেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ভবনের সামনে অতিরিক্ত নিরাপত্তা বা রাজনৈতিক কর্মীদের উপস্থিতিও চোখে পড়েনি।

সূত্র জানিয়েছে, পরিবারকে সময় দেয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো নিয়েই যমুনাতে এখন ব্যস্ত রয়েছেন ড. ইউনূস। আগামী ২৮শে ফেব্রুয়ারি তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়তে পারেন। এরপর গুলশান-২ এর নিজ বাসায় উঠবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়