শিরোনাম
◈ ইংল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল ১ জনের; আহত প্রায় ৯০ ◈ আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়: সাকলায়েনের অবসরের পর ভাইরাল পরীমনির বক্তব্য ◈ মেসিকে নিয়ে লুকোচুরি বন্ধ হোক, বললেন ব্রা‌জি‌লের রোনাল‌দো ◈ নিরাপদ অবস্থানে বাংলাদেশ: দেশে খাদ্যশস্যের মজুদ ২০ লাখ ৬০ হাজার টন ছাড়াল ◈ ফিফার পাওয়ার র‍্যাঙ্কিংয়ে লিও‌নেল ‌মে‌সি শীর্ষে ◈ মেসির বাবাকে মৃত ঘোষণা করে চাকরি হারালেন আ‌র্জেন্টিনার লুজু টি‌ভির উপস্থাপিকা ◈ জানাগেল অর্থ পাচারের ভয়াবহ চিত্র, যে ৫ কারণে সুইস ব্যাংকে টাকা পাচার করা হয় ◈ লঙ্কান প্রিমিয়ার ক্রিকেট লি‌গে খেলার এনওসি পেলেন ৫ ক্রিকেটার ◈ বিশ্বকাপের অনুশীলনে ঘাসের মধ্যে বিষধর কপারহেড সাপ, আতঙ্কে জার্মান ফুটবল দল ◈ বড় বিনিয়োগে বদলাচ্ছে পতেঙ্গা টার্মিনাল, আসছে ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন

প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ১০:৪৫ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লঙ্কান প্রিমিয়ার ক্রিকেট লি‌গে খেলার এনওসি পেলেন ৫ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। এটা অনেক পুরনো খবর। নতুন খবর হচ্ছে, শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য এনওসি কিংবা ছাড়পত্র পেয়েছেন প্রত্যেকেই। এমনটাই খবর ক্রিকবাজের।

বর্তমানে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ। এরপরেই জিম্বাবুয়ের সফরে যাবে টাইগাররা। সেখানে লাল বলের পাশাপাশি সাদা বলে সিরিজ খেলবে বাংলাদেশ। তবে এলপিএল খেলা এনওসি পাওয়ার কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ।

এছাড়াও টি-টোয়েন্টি দলের বাইরের মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান ও হাসান মাহমুদও এনওসি পেয়েছেন। বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফীস।

জাফনা কিংসের হয়ে এলপিএল মাতাবেন সাকিব ও তাসকিন। মিরাজ ও লিটনকে দেখা যাবে গ্ল্যাডিয়েটরসের জার্সিতে। আর হাসান খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের এর হয়ে। বর্তমানে কেন্টের হয়ে কাউন্টিতে খেলছেন টাইগারের পেসার। আগামী ১৭ জুলাই শুরু হবে এলপিএল। আট আগস্ট মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি এই লিগের ফাইনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়