শিরোনাম
◈ রাজধানী থেকে দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, যুবক গ্রেপ্তার ◈ বংশালে হেলমেটের গুদামে আগুন, দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে ◈ টাইগারদের দাপুটে পারফরম্যান্সকে প্রশংসায় ভাসিয়েছে বিশ্ব মিডিয়া ◈ ইরান যুদ্ধের ধাক্কা, আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প? ◈ শান্তি-শৃঙ্খলা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ◈ একদিনে শাহজালালে চার ফ্লাইটে অভিযান, যাত্রীদের ব্যাগে যা পাওয়া গেলো ◈ মির্জা ফখরুলের স্থলে কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? ◈ দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী ◈ অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ◈ ম্যারাডোনার সতীর্থ কিংবদন্তি ফুটবলার ক্যানেজিয়া ঢাকায় আসছেন

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৪:২৫ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৬:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফিন শুভকে ধন্যবাদ জানালেন কৃষ্ণা রানি

আরিফিন শুভ ও কৃষ্ণা রানি

স্পোর্টস ডেস্ক: নেপালকে হারিয়ে দিয়ে সাফ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের শোবিজেও বাংলাদেশের মেয়েদের এই বিজয় কল্লোল তুলেছে। ফলে তারকারাও আবেগমিশ্রিত শব্দমালায় শুভাশীষ জানাচ্ছেন মেয়েদের।

তেমনই শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। নিজের ফেসবুক পেজে বাংলাদেশের নারী ফুটবল দলের একটি ছবি ছবিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে নেপথ্যে মেয়েরা জয়ের আনন্দে দৌড়াচ্ছে আর সামনে খুব প্রকটভাবে সেই শিরোপা। এর সঙ্গে ক্যাপশনে মেয়েদের জন্য অভিনন্দন বার্তা লিখে দিয়েছেন। - ফেসবুক  

সেই পোস্টে বাংলাদেশ দলের ফাইনাল জেতানো কৃষ্ণা রানি সরকার এসে মন্তব্য করেন। কৃষ্ণা তার মন্তব্যে আরিফিন শুভকে ধন্যবাদ জানান। অনেক ধন্যবাদ। মন্তব্যের সঙ্গে একটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন।

নেপালের বিপক্ষে ফাইনালে এই কৃষ্ণা রানি সরকার দুই গোল করেন, যা বাংলাদেশের শিরোপা নিশ্চিত করে ফেলে। সেই কৃষ্ণা যে আরিফিন শুভর ভক্ত তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। রিপোর্ট: ঝুমুরী বিশ্বাস, সম্পাদনা: এল আর বাদল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়