শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০১:০৮ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিপিএলে গায়ানার কাছে জ্যামাকার হার, সাকিবের গোল্ডেন ডাক

সাকিব আল হাসান

মাকসুদ রহমান: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চলতি আসরে নিজের প্রথম খেলায়ই গোল্ডেন ডাক মেরেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। তবে খেলায় তার দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ১২ রানে হারে জ্যামাইকা তালাওয়াস। এদিন বল হাতেও খুব একটা ভাল করতে পারেনি সাকিব। ৪ ওভারে ৩০ রান খরচায় মাত্র ১ উইকেট নেন তিনি।

এ দিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে সাকিবের গায়ানা। ইনিংসের দ্বিতীয় ওভারেই গোল্ডেন ডাকে ফিরেন গায়ানার আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলে চন্দ্রপল হেমরাজ ফিরে যাওয়ার পর পঞ্চম ওভারে গায়ানার হয়ে দ্বিতীয় গোল্ডেন ডাকটি হাকান সাকিব আল হাসান। মিডল অর্ডারের দলের আস্থার প্রতিদান রাখেন মেধাবী ব্যাটার শাই হোপ। তিনটি ছক্কা ও চারটি চারের মারে ৬০ রান করেন তিনি। শেষের দিকে ওডিয়ান স্মিথের খেলেন ১৬ বলে ঝড়ো ৪২ রানের ইনিংসে ছয়টি ছক্কা আর কেমো পাওলের ১২ বলে ২৪ রানের ইনিংসের সুবাদে ৮ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে গায়ানা। আফগান স্পিনার মোহাম্মদ নবী তিন ওভারে মাত্র ১২ রান খরচায় নেন ৩ উইকেট। 

জবাবে ব্যাটিংয়ে নেমে ওপেনার ব্রান্ডন কিংয়ের সেঞ্চুরি ছাড়া জ্যামাইকার আর কোন ব্যাটার ভাল করতে না পারলে ১ বল বাকি থাকতেই ১৬৬ রানে গুঁটিয়ে যায় রভম্যান পাওয়েলেরবাহিনী। ৬৬ বলে সাতটি ছক্কা আর আটটি চারের মারে ১০৪ রানের ইনিংস খেলেন ব্রান্ডন কিংস। ৪ ওভারে ৩০ রান খরচায় ১ উইকেট নেওয়া সাকিবের বলে প্রতিপক্ষ ব্যাটাররা এদিন ছক্কা হাকিয়েছেন তিনটি। ইনিংসে ১২টি ডট বল করেন সাকিব।  বয়সটা ৪৩ পার হলেও স্পিন ঘূর্ণি দেখিয়েছেন ইমরান তাহির। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচায় ২ উইকেট নেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়