শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১১:১৫ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১০:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যানচালক বাবাকে মোটর ভ্যান কিনে দিবেন শিরোপাজয়ী মাসুরা

সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য মাছুরা পারভীন

কামরুল ইসলাম, সাতক্ষীরা: এবার বাড়িতে গিয়ে ভ্যানচালক বাবাকে মোটরভ্যান কিনে দিবেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য মাসুরা পারভীন। মাসুরার বাবা রজব আলী জানিয়েছেন এমন তথ্য।

মাসুরা পারভীন সাতক্ষীরার বিনেরপোতা এলাকার বাসিন্দা। তিন বোনের মধ্যে মাসুরা বড়। সরকারের দেয়া আট শতক জমির উপর একটি ঘর করে আট মাস ধরে এখানে বসবাস করছেন তারা। তার বাবা রজব আলী একজন ভ্যানচালক। ভ্যানটিও এখন ভেঙে গেছে।

রজব আলী জানান, মাসুরা বাড়িতে এসে মোটরভ্যান কিনে দিবে বলেছে। পায়ের ভ্যান চালাতে খুব কষ্ট হয়। মোটরভ্যানটি পেলে কষ্ট দূর হবে।

জয়ের প্রতিক্রিয়ায় ভিডিও কলে মাসুরা পারভীন বলেন, এই জয়ে আমরা খুবই আনন্দিত। এই জয় একা আমার বা আমাদের জয় নয়, এ জয় পুরো বাংলাদেশের।

এদিকে সামাজিক বাঁধা পেরিয়ে খেলাধুলা করা আর এখন দক্ষিণ এশিয়া জয় করলেন মাছুরা। সমাজের অন্য মেয়েদের উদ্দেশে কিছু বলার আছে কিনা এমন প্রশ্নে দীর্ঘশ্বাস ছাড়েন মাছুরা। এ সময় মাছুরা বলেন, আগে অনেক মেয়েরা খেলাধুলা জানতো না। আমরা যে জয় পেয়েছি সেটি পুরো বাংলাদেশ দেখেছে। মেয়েরাও দেখেছে। এখন আমাদের বলা লাগবে না। এখন তারা নিজেরাই আসবে। খেলাধুলা লেখাপড়া একসাথে থাকা ভালো দিক।

মাছুরা আরও বলেন, আজ যদি আমি খেলাধুলা না করতাম, তবে কোথায় থাকতাম আমি নিজেও জানি না। এই পর্যন্ত আসা সম্ভব ছিল না। আমি বলবো আমার মতো যারা আছে, তারা যেন খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হয়।

  • সর্বশেষ