শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫১ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপের ঘরোয়া লিগে খেলতে যাবেন সাবিনা ও সুমাইয়া

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের হয়ে নেপাল সফর শেষে এবার মালদ্বীপে পাড়ি দিবেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তবে তা জাতীয় দলের জার্সিতে নয়, খেলতে যাবেন মালদ্বীপের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট।

এর আগে তিনি তিনবার মালদ্বীপের ধিবেহি সিফাইং ক্লাবের জার্সিতে ফুটবল খেলেছেন। ২০১৫ ফুটবল মৌসুমে সর্বপ্রথম মালদ্বীপের লীগের খেলতে যান সাবিনা খাতুন। তখন তিনি মালদ্বীপ ডিফেন্স ফোর্সের হয়ে খেলছেন। সেই মৌসুমে দলটির হয়ে ৭ ম্যাচে করেছিলেন ২২ গোল। ডিফেন্স ফোর্সের হয়ে খেলার পরের মৌসুমে ধিবেহি সিফাইংয়ে যোগ দেন সাবিনা।

তিনি মালদ্বীপ ছাড়া ভারতের নারী লীগের দল সেথু এফসিতে খেলেছেন। সেথু এফসির হয়ে ৬ ম্যাচে ৭ গোল করেছেন এই ফরোয়ার্ড। এছাড়াও বাংলাদেশের নারী লীগেও রয়েছে তার পদচারণা, খেলেছেন বসুন্ধরা কিংসের হয়ে। আগামী ২৭ শে সেপ্টেম্বর ধিবেহি সিফাইং ক্লাবের হয়ে খেলতে মালদ্বীপ পাড়ি জমাবেন সাবিনা খাতুন। একই দলের হয়ে খেলতে তার সফরসঙ্গী হবেন তারই বসুন্ধরা কিংসের সতীর্থ ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। গত মৌসুমেও দুইজন একই দলের হয়ে খেলেছেন। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ
  • জনপ্রিয়