শিরোনাম
◈ কোটি টাকা চুরি চীনা ব্যবসায়ীর, ‘দুঃখিত’ খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩ ◈ বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ◈ পেনশনের আওতায় আসছেন পোশাকশিল্পের ৫০ লাখ শ্রমিক ◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৬:২০ বিকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাদখোলা বাসে অসুস্থ ঋতুপর্ণা, নেওয়া হলো হাসপাতালে 

ছাদখোলা বাসে অসুস্থ ঋতুপর্ণা

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। সেখান থেকে ছাদ খোলা বাসে শহর প্রদক্ষিণ করে বাফুফে কার্যালয়ের দিকে যাচ্ছেন মেয়েরা। কিন্তু অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা। কালের কণ্ঠ

টিম বাস থেকে নামিয়ে ঋতুপর্ণাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। বিমানবন্দর থেকে শহর ঘুরে বাফুফে কার্যালয়ের দিকে যাচ্ছে সাবিনাদের বহনকারী ছাদ খোলা বাসটি।

বিমানবন্দর থেকে চ্যাম্পিয়ন মেয়েদের বহনকারী বাসটি এয়ারপোর্ট রোড ধরে বনানী হয়ে মহাখালী ফ্লাইওভার দিয়ে শহীদ জাহাঙ্গীর গেট হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়ে বিজয় স্মরণী হয়ে, তেজগাঁও দিয়ে মৌচাক হয়ে ফ্লাইওভার দিয়ে কাকরাইলের দিকে যাচ্ছে। সেখান থেকে ফকিরারপুল, আরামবাগ, শাপলা চত্বর হয়ে বাসটি যাবে মতিঝিলের বাফুফে ভবনে। রিপোর্ট: মাকসুদ রহমান

  • সর্বশেষ