শিরোনাম
◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি ◈ মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ, মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ; সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ◈ ও‌য়েলস‌কে ৩-২ গো‌লে হারা‌লো পর্তুগাল ◈ শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত পোশাকশিল্প, অস্থিরতা কাটবে কবে? ◈ রাজধানীতে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, কারা পাবেন লাইসেন্স? ◈ উখিয়ার গাছপালাহীন পাহাড়ে ফিরেছে সবুজ, বাড়ছে বন্য প্রাণীর আনাগোনা ◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ১১:১৬ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সাত গোলের ঝড়ে কোস্টারিকাকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক:  তারুণ্যনির্ভর আর্জেন্টিনার সামনে দাঁড়াতেই পারল না কোস্টারিকা। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে জয়ে ফিরল লিওনেল স্কালোনির দল। প্রীতি ম্যাচে বুধবার সকালে কর্দোবায় কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার বড় জয়ে জোড়া গোল করেছেন হুলিয়ান আলভারেস, নিকো পাহ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। অন্য গোলটি অ্যালেক্সিস মাক আলিস্তেরের।

ম্যাচের অষ্টম মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন পাহ। এন্সো ফের্নান্দেসের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর আলভারেসের কাটব্যাক থেকে বল পেয়ে জালে পাঠান কোমোর এই মিডফিল্ডার। ৩৫ মিনিটে আগুস্তিন জিয়াইয়ের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন আলভারেস। বিরতির আগে ৩৮ মিনিটে পেরোনের পাসে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন পাহ। প্রথমার্ধের শেষ দিকে প্রেস্তিয়ান্নির পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন আলভারেস।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান বদলি নামা মাস্তানতুয়োনো। ৫-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার কোনো পথই খুঁজে পায়নি কোস্টারিকা। ৭৮ মিনিটে দুর্দান্ত শটে দলের ষষ্ঠ গোলটি করেন লিভারপুল মিডফিল্ডার মাক আলিস্তের।

ম্যাচের ৮৮ মিনিটে জুলিয়ানো সিমেওনের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনার বড় জয় নিশ্চিত করেন মাস্তানতুয়োনো। তারুণ্যনির্ভর দল নিয়েও প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে স্কালোনির দল।

  • সর্বশেষ