নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করে ২৯ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও এএমপি’র চেয়ারম্যান হাবিব উল্লাহ ডন। সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক বডিবিল্ডিং খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. রাসেলুর রহমান (নয়ন)।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ছয়জন সহসভাপতি, দুজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ এবং ১৮ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
কমিটিতে সাবেক জাতীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, শরীরগঠন প্রশিক্ষক, বিচারক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ ৩ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।