শিরোনাম
◈ মাদ্রাসায় শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করল বেফাক, অমান্যে স্বীকৃতি বাতিল হতে পারে ◈ গোলরক্ষকের হাঁটুর আঘাতে জ্ঞান হারালেন স্ট্রাইকার, পরিত্যক্ত ম্যাচ ◈ উৎসবের আনন্দ রূপ নিল আতঙ্কে: যুক্তরাষ্ট্রজুড়ে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, নিহত ২৪ আহত ৯৪ ◈ বিশ্বকা‌পে বাংলাদেশের ম্যাচ দেখতে ৯ লাখ আবেদন ◈ জামিনে কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান ◈ ফের মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ: বন্ধ মেট্রোরেল স্টেশন ◈ ব্রিটিশ নাগরিকত্বের সুবাদে আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন পা‌কিস্তা‌নের মোহাম্মদ আমির  ◈ রাজধানীর মাতুয়াইলে পার্কিং করা শ্রাবণ পরিবহণের বাসে দুর্বৃত্তদের আগুন ◈ ফর্মে ফিরতে বাবর আজম‌কে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুশীলনের পরামর্শ ইউসুফের ◈ অর্থবছরের প্রথম চার মাসে দেশে রেমিট্যান্স এলো ১১ দশমিক ৬৯ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফর্মে ফিরতে বাবর আজম‌কে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুশীলনের পরামর্শ ইউসুফের

স্পোর্টস ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না বাবর আজমের। বড় রানের দেখা পাচ্ছেন না অনেকদিন হলো। কঠিন এই সময়ে বাবরকে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে গিয়ে ব্যাটিং নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। ডানহাতি এই ব্যাটারের টেকনিক্যাল দিক নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন তিনি।

ঘরের মাঠে সবশেষ ত্রিদেশীয় সিরিজে ভালো করতে পারেননি বাবর। পুরো সিরিজে ২৩.৬০ গড়ে ১১৮ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। সর্বোচ্চ ৪৫ রান, সেটিও প্রথম দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে। ফাইনালেও ব্যর্থ ছিলেন বাবর। তবে ফখর জামান, আরাফাত মিনহাসদের ব্যাটে শিরোপা জেতে পাকিস্তান। -- ডেইলি ক্রিকেট

ফাইনালের পর পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি নিশ্চিত করেন, আগামী ৩ নভেম্বর ইসলামাবাদে শুরু হতে যাওয়া ২০২৬-২৭ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফিতে লাহোর হোয়াইটসের হয়ে খেলবেন বাবর। যেখানে বাবরদের প্রতিপক্ষ আফ্রিদির নেতৃত্বাধীন এফএটিএ।

বাবরের ঘরোয়া ক্রিকেটে খেলার বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছেন ইউসুফ। তার মতে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে না খেলে ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ায় বিশেষায়িত কোচিং নেওয়ার প্রয়োজন রয়েছে বাবরের। সেখানে বিশেষজ্ঞ ব্যাটিং কোচের পরামর্শ নেওয়ার কথাও বলেছেন ইউসুফ।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “আমার মনে হয় না বিশেষায়িত কোচিংয়ের মাধ্যমে (ব্যাটিংয়ের) টেকনিক্যাল সমস্যাগুলো ঠিক না করা পর্যন্ত বাবর আজমের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা উচিত। ঘরোয়া ক্রিকেটে ভুগলে তার আত্মবিশ্বাস ও ক্যারিয়ার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোনো একাডেমিতে পাঠানো উচিত।

তিনি আরও লিখেছেন, “সে এখনও পাকিস্তানের সেরা খেলোয়াড়। সঠিক দিকনির্দেশনা ও সামান্য প্রচেষ্টায় সে আবারও নিজের সেরা ছন্দে ফিরতে পারবে। চার বছর আগেও আমি এই কথা বলেছিলাম, কিন্তু কেউ শোনেনি। দয়া করে এবার শুনুন।

আগামী ৯ নভেম্বর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। সব ঠিক থাকলে টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন বাবর আজম।

  • সর্বশেষ