শিরোনাম
◈ কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক ◈ বাংলাদেশের কারাগারে বন্দি ১৫ দেশের ৪০৭ নাগরিক, সবচেয়ে বেশি ভারতীয় ◈ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেল‌তে ভারতে গে‌লো বাংলা‌দেশ হকি দল ◈ ভারত থেকে আসা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত ও ক্ষতিকর উপাদান ◈ কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে জালিয়াতির অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা ◈ এনসিপির ‘সুপার সিক্সটিন’ কী, কারা আছেন এই তালিকায় ◈ সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের ◈ দেশে সাইবার অপরাধ মোকাবিলায় এবার পুলিশের বিশেষ ইউনিট ◈ শিক্ষককে থাপ্পড় দেওয়া সেই রুমির বার্তা, ‘আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না’ ◈ অরুণাচল সীমান্তে ভারত-চীন সেনাদের মুখোমুখি অবস্থান, নতুন করে উত্তেজনা

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৬, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপু‌রে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম‌্যাচ দেখ‌তে গ‌্যালা‌রি দর্শক‌দের টি‌কিট লাগ‌বে না 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট দেখতে দর্শকদের জন্য বিনা মূল্যে গ্যালারিতে প্রবেশের সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে পাঁচ দিনই খেলা উপভোগ করতে পারবেন দর্শকেরা।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত দুই গ্যালারিতে প্রবেশের জন্য কোনো টিকিট কিনতে হবে না।

তবে এ সুযোগ গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি বক্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

আগামী বুধবার মিরপুরে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজের জন্য শুক্রবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে দুই ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

বিনামূল্যে খেলা দেখার সুযোগ থাকায় দর্শকদের জন্য মাঠে বসে ক্রিকেট উপভোগের বাড়তি সুযোগ তৈরি হয়েছে।

  • সর্বশেষ