শিরোনাম
◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৬, ১১:২৬ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২৬, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দেশকে ভুল পথে যেতে দেবো না, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন সা‌বেক ক্রিকেটার কপিল দেব

‌স্পোর্টস ডেস্ক: দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন ঘিরে উত্তেজনার মধ্যে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। আন্দোলনকারীদের সরাসরি বিরোধিতা না করলেও দেশের ভবিষ্যৎ নিয়ে সতর্ক এই কিংবদন্তি ক্রিকেটার। তাঁর বার্তা, দেশকে ভুল পথে যেতে দেওয়া যাবে না।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে কপিল বলেন, তরুণদের সবার আগে অন্যের কথা শোনার মানসিকতা তৈরি করতে হবে। তাঁর মতে, তরুণেরাই দেশের ভবিষ্যৎ। তাই তাদের দায়িত্বশীল হওয়ার পাশাপাশি এটাও বুঝতে হবে, অভিজ্ঞদের কথারও মূল্য রয়েছে। -- সংবাদপ্রতি‌দিন

কপিলের ভাষায়, ‘এমন নয় যে তারা সব সিদ্ধান্ত ঠিক নিচ্ছে। তাদেরও বোঝা উচিত, আমরাও যথেষ্ট অভিজ্ঞ। আমাদের দেশ সুন্দর। এই দেশটাকে আমরা ভুল পথে যেতে দিতে পারি না।’

ককরোচদের আন্দোলন নিয়ে ভারতের ক্রীড়াঙ্গন থেকে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া এসেছে। সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে গণতান্ত্রিক অধিকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অন্যদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া আন্দোলনকারীদের বিরোধিতা করে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনের ডাক প্রথমে সফল হয়নি। পরে দলের দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে কারাবন্দি করার প্রতিবাদে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির ঘোষণা দেয় দলটি। কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা আরও জোরদার করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, আগে দিল্লিতে মোতায়েন ছিল ২৬ হাজার নিরাপত্তাকর্মী। শুক্রবার কর্মসূচি ঘিরে আরও ছয় হাজার সদস্য মোতায়েন করা হয়। এদিকে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটকের ঘটনাও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

  • সর্বশেষ