শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টি‌ভি ও অ্যানিমেশন জগতে নাম লেখালেন মে‌সি

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মে‌সি এবার টিভি ও অ্যানিমেশনের জগতে নাম লেখালেন। তাঁর প্রযোজনায় নির্মিত নতুন অ্যানিমেটেড সিরিজ ‘মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’-এর প্রথম টিজার প্রকাশ করা হয়েছে।

স্পেনের ‘কমিক-কন মালাগা’ উৎসবে দর্শকদের সামনে টিজারটি উন্মোচন করা হয়। এতে ফুটবলের বাইরে মেসির নতুন এক সৃজনশীল উদ্যোগের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন ভক্তরা।

সিরিজের গল্পের কেন্দ্রীয় চরিত্র ১২ বছর বয়সী কিশোর ‘লিও’। টিজারের শুরুতে দেখা যায়, হঠাৎ নিজের কম্পিউটারের স্ক্রিনের ভেতরে ঢুকে যায় সে। এরপর আটকা পড়ে ‘ইকো’ নামের এক অদ্ভুত ও বিভক্ত কাল্পনিক জগতে, যেখানে দৈত্যদের শাসন চলছে। এই অচেনা জগৎ থেকে ফিরে আসতে লিওকে নানা বিপদের মুখোমুখি হতে হবে।

কোনো বিশেষ ‘চিট-কোড’ ছাড়াই দলগত সহযোগিতা এবং নিজের ফুটবল দক্ষতাকে কাজে লাগিয়ে একের পর এক কঠিন ফুটবল লড়াইয়ে জয়ী হতে হবে তাকে। সিরিজের মূল চরিত্র লিওর কণ্ঠ দিয়েছেন আর্জেন্টাইন অভিনেতা মাইলো বার্জেস-ওয়েব। টিজারে সিরিজটির সংগীতেরও আভাস দেওয়া হয়েছে। এতে রয়েছে আর্জেন্টাইন শিল্পী লাক রার গাওয়া নতুন থিম সং ‘ভামোস, ভামোস, ভামোস’।

advertisement

মেসি অ্যান্ড দ্য জায়ান্টস’ শুধু ফুটবলনির্ভর অ্যানিমেশন নয়; বন্ধুত্ব, দলগত সহযোগিতা, সাহস ও কঠিন পরিস্থিতি মোকাবিলার গল্পও তুলে ধরা হবে এতে।

নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের গ্রীষ্মে বিশ্বজুড়ে ‘ডিজনি প্লাসে’ মুক্তি পাবে সিরিজটি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ‘ডিজনি চ্যানেলে’ও এটি প্রচার করা হবে। ফুটবল মাঠের সাফল্যের পর এবার অ্যানিমেশনের জগতে মেসির এই নতুন যাত্রা ভক্তদের মধ্যে কতটা সাড়া ফেলে, সেটিই এখন দেখার বিষয়।

সূত্র: বেইন স্পোর্টস

  • সর্বশেষ