শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ১০:৩২ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৬, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল্যান্ড সফরের আগে চাপে ভারত, অনিশ্চিত হার্দিক পা‌ন্ডিয়া ও হর্ষিত 

‌স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফরের আগে চোট-দুশ্চিন্তা বাড়ল ভারতের। চোটের কারণে হার্দিক পাণ্ড্য ও হর্ষিত রানার খেলা অনিশ্চিত। আগামী ২২ অক্টোবর শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজ।

হর্ষিতের দুই ঊরুতেই হালকা টান ধরা পড়েছে। রিহ্যাবের মধ্যেই জ্বর, গলা ব্যথা ও সর্দিতে আক্রান্ত হওয়ায় তাঁর বোলিং অনুশীলন শুরু করা যায়নি। ফলে ম্যাচ ফিট হতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

অন্যদিকে ডান পায়ের কাফ পেশিতে নতুন করে অস্বস্তি দেখা দিয়েছে হার্দিকের। তাঁকে ছয় থেকে আট সপ্তাহের চিকিৎসা ও পুনর্বাসনের পরামর্শ দিয়েছেন বিসিসিআইয়ের চিকিৎসকেরা। তাই দ্রুত প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নেই তাঁরও।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে চোট পাওয়া ক্রিকেটারদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। পুরোপুরি ফিট হওয়ার পরই তাঁদের মাঠে ফেরানোর পরিকল্পনা বোর্ডের।

  • সর্বশেষ