শিরোনাম
◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব‌্যর্থতার ষোলকলা পূর্ণ হ‌লো, এশিয়ান গেম‌স ক্রিকে‌টে বাংলা‌দেশ স্বর্ণ জ‌য়ের স্বপ্ন দে‌খে পে‌লো না ব্রোঞ্জও

স্পোর্টস ডেস্ক : অ‌ধিনায়ক লিটন কুমার দাস এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে স্বর্ণ জেতার কথা বলেছিলেন। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে স্বর্ণ জেতা তো হয়নি। উল্টো শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ।

ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে মাত্র ১০২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। লঙ্কানদের জয়ের ব্যবধান ৬৩ রান। করোগি স্পোর্টস পার্কে টস দিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের স্পিনারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কা। প্রথম চার ওভারে ২১ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসে তারা।

তবে এরপরেই ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। শাহান আরাচিগে ও আশেন বান্দারা করেন দায়িত্বশীল ব্যাটিং। ৩৭ বলে ৩৩ রান করে ফেরেন শাহান, আর বান্দারার ব্যাট থেকে আসে ২৪ বলে ১৮ রান। তবে লঙ্কানদের মাঝারি সংগ্রহ এনে দেন থারিন্দু রত্নানায়েকে। বাংলাদেশের বোলারদের উপর রীতিমতো তান্ডব চালান তিনি। ৩২ বলে সাত বাউন্ডারি ও পাঁচ ছক্কায় ৬৫ রান এসেছে তার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শেখ মাহেদি হাসান, সাইফ হাসান ও মুস্তাফিজুর রহমান।

রানতারায় কোন লড়াইই করতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার দ্বিতীয়সারির বোলারদের কাছে রীতিমত অসহায় আত্মসমর্পণ করেছে টাইগার ব্যাটাররা। প্রথম তিন ব্যাটার সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও লিটন দাস মেরেছেন ডাক।

চারে নামা পারভেজ হোসেন ইমন চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ২৬ বলে ২০ রান করে ফিরেছেন তিনি। ইয়াসির আলী খেলেছেন ১৬ বলে ২১ রানের ইনিংস। আর শেষ দিকে ২৬ রানের ইনিংস খেলে বাংলাদেশের হারের ব্যবধান কমিয়েছেন নাসুম আহমেদ।

সেমিফাইনালে পাকিস্তানের দ্বিতীয়সারির দলের কাছে হারের পর শ্রীলঙ্কার দ্বিতীয়সারির দলের কাছেও হার। ফলাফল- পদক শূন্য হাতে ফিরছে লিটন দাসের দল।

  • সর্বশেষ