শিরোনাম
◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন!

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আগামী ওয়ান‌ডে বিশ্বকাপে তিনবার ভারত-পাকিস্তান মহারণ!

‌স্পোর্টস ডেস্ক : আগামী ওয়ানডে বিশ্বকাপে একবার নয়, তিনবার ভারত-পাকিস্তান মহারণ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। একই গ্রুপে থাকায় গ্রুপ পর্বে একবার মুখোমুখি হওয়া নিশ্চিত। তবে দুই দল শেষ পর্যন্ত ছুটতে পারলে দেখা হয়ে যেতে পারে আরও দুবার।

গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচটি হবে ১০ অক্টোবর জোহানেসবার্গে। এরপর শুরু হবে সুপার সেভেন পর্ব। দুই গ্রুপের সেরা তিনটি করে দল এবং চতুর্থ স্থানের সেরা দল—মোট সাত দল খেলবে এই পর্বে।

সুপার সেভেনে গ্রুপ পর্বের পয়েন্ট যোগ হবে না। সাত দলই রাউন্ড রবিন লিগে একে অপরের বিপক্ষে খেলবে। ফলে ভারত ও পাকিস্তান এই পর্বে উঠলে দ্বিতীয়বারও মুখোমুখি হবে তারা।

এরপর সুপার সেভেনের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। ভারত ও পাকিস্তান দু’দলই শেষ চারে উঠলে সেমিফাইনালে তাদের দেখা হতে পারে। আর দু’দল ফাইনালে উঠলে সেখানে হবে তৃতীয় লড়াই।

অর্থাৎ, সব সমীকরণ মিলে গেলে একই বিশ্বকাপে তিনবার ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। ওয়ানডে বিশ্বকাপে অবশ্য পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড এখনো অক্ষত—বিশ্বকাপে কোনো ম্যাচেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। গত বিশ্বকাপে ভারত রানার্সআপ হলেও পাকিস্তান শেষ করেছিল পঞ্চম স্থানে।

  • সর্বশেষ