শিরোনাম
◈ অবৈধ গাড়ির মালিক পুলিশ-প্রশাসনের লোকজনও, নিয়ন্ত্রণকারীরাই নামান রাস্তায়: পরিবহন মালিকদের অভিযোগ ◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভিনিদের আগেই কলকাতায় নিরাপত্তারক্ষী, ব্রাজিল-ভারত ম্যাচে বিশ্বকাপের রেফারি

স্পোর্টস ডেস্ক : পানামার বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর এবার ব্রাজিল-উরুগুয়ে পরীক্ষার অপেক্ষায় ভারত। কলকাতায় দুই বিশ্বকাপজয়ী দলের আগমন ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে ভিনিসিয়াস জুনিয়রদের আগেই শহরে পা রাখছেন ব্রাজিলের নিরাপত্তারক্ষীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট জেটে কলকাতায় আসবে ব্রাজিল দল। তবে তার এক দিন আগেই ৫-১০ সদস্যের নিরাপত্তা দল শহরে পৌঁছে হোটেল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে। ব্রাজিল দল থাকবে বাইপাসের ধারে আইটিসি রয়্যালে। উরুগুয়ে আসবে বুধবার রাতে, তাদের ঠিকানা আলিপুরের তাজ বেঙ্গল। ভারতীয় দলও আজ কলকাতায় পৌঁছে রাজারহাটের পাঁচতারা হোটেলে উঠবে।

ভারত-ব্রাজিল ম্যাচে থাকছে বিশ্বকাপের অভিজ্ঞতাও। ভারতীয় ফুটবলে এখনো ভিএআর চালু না থাকায় ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন উজবেকিস্তানের রেফারি ইলগিজ তান্তাশেভ। সদ্যসমাপ্ত বিশ্বকাপে তিনি তিনটি ম্যাচ পরিচালনা করেছেন—স্কটল্যান্ড-মরক্কো, আলজেরিয়া-অস্ট্রিয়া ও প্যারাগুয়ে-ফ্রান্স।

ম্যাচের আগের দিন হোটেলেই সংবাদ সম্মেলন করবেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এরপর যুবভারতীতে অনুশীলন করবে রাফিনিয়া-ভিনিসিয়াসরা। কলকাতায় আসার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের বার্তাও দিয়েছেন ব্রাজিলের কোচ ও খেলোয়াড়রা। ডিফেন্ডার মার্কুইনহোস জানিয়েছেন, দ্রুতই কলকাতার সমর্থকদের সঙ্গে দেখা হবে।

পানামাকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ভারত। অধিনায়ক গুরপ্রীত সিংয়ের লক্ষ্য, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া। ম্যাচ শেষে রাফিনিয়া-ভিনিসিয়াসদের ইউরোপে ফেরার ব্যবস্থাও নিয়ে চলছে আলোচনা। প্রাইভেট বিমানের ব্যবস্থা হলে ম্যাচ শেষ করেই রাতেই স্পেনে ফিরতে পারেন লা লিগার তারকারা।

  • সর্বশেষ