শিরোনাম
◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৮ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মা‌ঠে না নে‌মেই  ভারত-পাকিস্তান এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক :  এক বলও খেলতে হলো না, ব্যাট ধরতে হলো না, এমনকি মাঠেও নামতে হলো না, তবুও সেমিফাইনালে ভারত-পাকিস্তান। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে এমনই নাটকীয়ভাবে শেষ হলো ভারত-আফগানিস্তান ও পাকিস্তান -হংকংয়ের কোয়ার্টার ফাইনাল।

নিশিনের করোগি সিটি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত-আফগানিস্তানের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। ম্যাচ শুরুর আগে বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হয়নি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও মাঠ খেলার উপযোগী না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন ম্যাচ কর্মকর্তারা। --- ডেইলি ক্রিকেট

ম্যাচ বাতিল হতেই কপাল খুলে যায় বর্তমান এশিয়ান গেমস চ্যাম্পিয়ন ভারতের। নকআউট পর্বের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলই পরের পর্বে যাবে। সেই নিয়মেই কোনো বল না খেলেই সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত। আফগানিস্তান অবশ্য প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না পেয়েই বিদায় নেয়।

শিরোপা ধরে রাখার অভিযানে এখন ভারতের সামনে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল।

এদিন বৃষ্টির প্রভাব পড়ে পাকিস্তান-হংকং ম্যাচেও। দিনের প্রথম কোয়ার্টার ফাইনালটিও পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে মাঠ উপযোগী না থাকায়। ভারতের মতো র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় পাকিস্তানও উঠেছে সেমিফাইনালে।

স্বর্ণ জয়ের মিশনে এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচের বিজয়ী দল। কোয়ার্টার ফাইনাল শেষে আগামী ১ অক্টোবর ভারত ও পাকিস্তান- দুই দলই মুখোমুখি হবে নিজ নিজ সেমিফাইনালে।

  • সর্বশেষ