শিরোনাম
◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা বাংলা‌দে‌শের

স্পোর্টস ডেস্ক : শুরুতেই বড় ধাক্কা। আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে হতাশায় ডুবেছিল বাংলাদেশ। ম্যাচে পুরো সময়জুড়েই মালয়েশিয়ার দাপটের সামনে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি জামাল ভূঁইয়ার দল। সেই হারের ক্ষত নিয়েই এবার সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা বাংলাদেশের। শুধু হার ভুলে নতুন ম্যাচে মনোযোগ দেওয়া নয়, মাঠে নিজেদের সামর্থ্যের প্রমাণও দিতে চান জামাল-সমিতরা।

সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ব্যর্থতার পর এবার প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করেই মাঠে নামতে চায় লাল-সবুজের দল।

ম্যাচের আগে মিডফিল্ডার সমিত সোম জানিয়েছেন, সিঙ্গাপুরকে নিয়ে নতুন করে জানার কিছু নেই বাংলাদেশের। গত এক বছরে দুইবার তাদের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। এবারের আসরে ইন্দোনেশিয়ার বিপক্ষে সিঙ্গাপুরের ম্যাচও বিশ্লেষণ করেছে দল। সেসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিপক্ষের দুর্বল জায়গায় আঘাত হানার পরিকল্পনা বাংলাদেশের।

সমিত বলেন, ‘গত এক বছরের মধ্যে ওদের সঙ্গে আমরা দুই ম্যাচ খেলেছি। এবার ইন্দোনেশিয়ার বিপক্ষে ওরা কীভাবে খেলেছে, সেটাও দেখেছি। সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি। কীভাবে ওদের দুর্বল জায়গাগুলো কাজে লাগানো যায় এবং শক্তির জায়গাগুলো কীভাবে আটকে রাখা যায়। ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকাই এখন আমাদের লক্ষ্য।’

advertisement

মালয়েশিয়ার কাছে ৩-০ গোলের হারের পরও দলের আত্মবিশ্বাসে বড় ধরনের চিড় ধরেনি বলে জানিয়েছেন সমিত। তাঁর দাবি, ড্রেসিংরুমে সবাই এখন সিঙ্গাপুর ম্যাচ নিয়েই ভাবছেন। ‘টিমের মধ্যে সবকিছু ভালো আছে। অবশ্যই মালয়েশিয়ার বিপক্ষে আমরা যেভাবে খেলেছি, তাতে কেউ খুশি নয়। কিন্তু এখন আমাদের সামনে পরের ম্যাচ। সবাই সিঙ্গাপুরের দিকে মনোযোগ দিচ্ছে এবং ভালো করার চেষ্টা করছে।

সিঙ্গাপুরের বিপক্ষে আগের দুই হারের স্মৃতিও বাড়তি তাগিদ দিচ্ছে বাংলাদেশকে। সমিতের কথায়, ‘আমরা ওদের কাছে দুইবার হেরেছি। স্বাভাবিকভাবেই একটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে। আসিয়ান কাপে ভালো কিছু করার জন্য এর চেয়ে ভালো সময় আর কী হতে পারে? আমরা সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি।

সিঙ্গাপুরের খেলার ধরন নিয়েও সতর্ক বাংলাদেশ। তাদের নির্দিষ্ট কাঠামো ও কয়েকটি বিপজ্জনক রোটেশন রয়েছে বলে মনে করেন সমিত। আগের ম্যাচের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন কোচের অধীনে কিছু কৌশলও যোগ করা হয়েছে।

মালয়েশিয়ার কাছে বড় হারের পর এবার সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের অন্য রূপ দেখানোর অপেক্ষায় বাংলাদেশ। সমিতের ভাষায়, ‘আমাদের আলাদা করে কোনো মোটিভেশনের প্রয়োজন নেই। আমরা ফুটবলার, আমরা জিততে চাই এবং প্রতিযোগিতায় ভালো করতে চাই। 

সেটিই সবচেয়ে বড় প্রেরণা। তবে সিঙ্গাপুরের বিপক্ষে আগের দুই হারও আমাদের বাড়তি তাগিদ দিচ্ছে। কয়েকবার মনে হয়েছে, অন্তত এক পয়েন্ট পাওয়া সম্ভব ছিল, এমনকি জেতার সুযোগও ছিল। তাই এবার নিজেদের প্রমাণ করার ভালো সুযোগ এসেছে।

  • সর্বশেষ