শিরোনাম
◈ মালয়েশিয়ায় পাচারের সময় শাহজালাল বিমানবন্দরে ১১৬৩ কচ্ছপ উদ্ধার, গ্রেফতার ১ ◈ চট্টগ্রাম বন্দরে ‘অন্যের নামে’ আমদানি, চালানে মিলল ৮ টনের বেশি তামাক ও সন্দেহজনক গুঁড়া ◈ ভারত ভ্রমণে বাংলাদেশিদের ঢল, আগস্টে বিদেশি পর্যটক বেড়েছে ১০.৬ শতাংশ ◈ নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারতে যেতে পারেন তারেক রহমান, আলোচনায় হাসিনার প্রত্যর্পণ: টাইমস অব ইন্ডিয়া ◈ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা বাংলা‌দে‌শের ◈ পর্যায়ক্রমে চালু হচ্ছে বন্ধ পাটকল, লক্ষ্য ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের আশা ◈ রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারাল পর্তুগাল ◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারাল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখেও জয় পেল পর্তুগাল। জোয়াও ফেলিক্সের পর গনসালো রামোসের গোলে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের শীর্ষে উঠেছে পর্তুগাল।

অন্যদিকে আর্লিং হলান্ডের গোলেও শেষ রক্ষা হয়নি নরওয়ের। ৩ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে দুইয়ে।

রোববার রাতে নরওয়ের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। ১৭তম মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে নিচু শটে পর্তুগালকে এগিয়ে দেন ফেলিক্স। জাতীয় দলের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল করলেন তিনি।

বিরতির পর ৫১তম মিনিটে সমতায় ফেরে নরওয়ে। মার্টিন ওদেগোরের ফ্রি-কিক থেকে ফিরতি বল পেয়ে প্যাট্রিক বার্গের সহায়তায় গোল করেন হলান্ড। জাতীয় দলের হয়ে ৫৭ ম্যাচে এটি তার ৬৫তম গোল।

advertisement

তবে সমতা বেশিক্ষণ টেকেনি। তিন মিনিট পরই নরওয়ের গোলরক্ষক আরিয়ান হশল নিলাদের ভুল পাসের সুযোগ নিয়ে বল কেড়ে নেন রামোস। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নিখুঁত শটে পর্তুগালকে আবার এগিয়ে দেন তিনি।

এরপর নরওয়ে একের পর এক আক্রমণ করলেও আর গোল পায়নি। ম্যাচে ৬০ শতাংশের বেশি বল দখলে রেখেও ২২টি শট নিয়ে মাত্র একবার জালের দেখা পেয়েছে তারা। পর্তুগালের ১২ শটের চারটি ছিল লক্ষ্যে।

শেষ দিকে রামোস আরও একবার বল জালে পাঠালেও ভিএআরে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।

  • সর্বশেষ