শিরোনাম
◈ চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে মালয়েশিয়াকে নিয়ে সতর্ক কোচ সালাহউদ্দিন ◈ গোপনে আবুধাবিতে নেতানিয়াহু, আরও ঘনিষ্ঠ ইসরায়েল-আমিরাত ◈ বিরাট কোহ‌লি বিশ্বকাপে যে হার এখনো ভুলতে পারেননি  ◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৭০-এ ক্রিকেট অভিষেক, নাতনির নেতৃত্বে খেলছেন ‘দিদা’

স্পোর্টস ডেস্ক : প্লাস্টিকের ব্যাট-বল দিয়ে লনে ক্রিকেটের শুরু। সেই খেলাই শেষ পর্যন্ত নিয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে। বয়স তখন ৭০। নাতনির নেতৃত্বে চিলির হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক করে রূপকথার গল্প লিখেছেন ইভোনে ভিলদোসোলা।

চিলিতে ক্রিকেট খুব বেশি পরিচিত খেলা নয়। বছর সাতেক আগে নাতনি ক্যামিলা ওয়ারসের জোরাজুরিতে একটি নারী ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন ইভোনে। ক্যামিলা এখন চিলি নারী ক্রিকেট দলের অধিনায়ক। মাঠে গিয়েই ক্রিকেটের প্রেমে পড়ে যান দিদা। -- সংবাদপ্রতি‌দিন

এরপর মেয়ে লরেটো ও নাতনির সহযোগিতায় বাড়ির লনে শুরু হয় অনুশীলন। প্লাস্টিকের ব্যাট-বলেই চলতে থাকে প্রস্তুতি। বয়সের বাধা পেরিয়ে অবশেষে চলতি বছরের এপ্রিলে চিলির হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর। ৭০ বছর বয়সে অভিষেক করে তিনি হয়ে যান ক্রিকেটের দ্বিতীয় বয়স্কতম আন্তর্জাতিক অভিষেককারী।

সম্প্রতি আরও একটি ম্যাচে নাতনির নেতৃত্বে চিলির হয়ে ওপেন করেন ইভোনে। দুই ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি। তবে শূন্য রানে আউট হওয়ার চেয়ে বড় হয়ে উঠেছে তাঁর মাঠে নামার গল্প।

ইভোনের ভাষায়, নাতনির ক্রিকেট থেকেই তাঁর খেলাটির প্রতি আগ্রহ জন্মায়। হাঁটুর সমস্যার কারণে বল করতে না পারলেও ব্যাট হাতে এখনো মাঠে নামছেন তিনি। ৫০ বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে খেলাটাকেই দেখছেন নিজের জন্য বড় গর্ব হিসেবে।

বয়স যে ক্রিকেটে শেষ কথা নয়, ইভোনে ভিলদোসোলার গল্প যেন তারই জীবন্ত প্রমাণ।

  • সর্বশেষ