স্পোর্টস ডেস্ক: বয়স মাত্র ১৫। এরই মধ্যে আইপিএল ও বয়সভিত্তিক ক্রিকেটে আলো ছড়িয়ে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছে বৈভব সূর্যবংশী। পাঁচ ম্যাচ দলে থাকলেও এখনো নিয়মিত একাদশে সুযোগ হয়নি। তবে তাতে হতাশ নয় এই কিশোর। সতীর্থ ধ্রুব জুরেল বরং বৈভবের প্রশংসায় পঞ্চমুখ।
‘এই বয়সে বৈভব যা করেছে, অন্যেরা স্বপ্নেও ভাবতে পারে না। ১৫ বছরের একটা ছেলে সবাইকে উড়িয়ে দিচ্ছে—অবিশ্বাস্য!’—আকাশ চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন জুরেল।
বৈভবের সঙ্গে অন্য ব্যাটারদের তুলনাও করতে চান না ভারতের এই উইকেটকিপার-ব্যাটার। তাঁর মতে, ‘বৈভব একটু বেশিই ভালো। ওর সঙ্গে কারও তুলনা চলে না। আমরা ওর দিকে তাকিয়ে থাকি।’
একাদশে সুযোগ না পেলেও বৈভবকে মনমরা হতে দেখেননি জুরেল। বরং সিনিয়রদের কাছ থেকে শেখার চেষ্টা করছে, দলের সবার সঙ্গেও হাসিখুশি থাকছে এই কিশোর। ভারতীয় শিবিরেও তাকে নিয়ে খুশি সতীর্থরা।