শিরোনাম
◈ টানা বৃষ্টি-ঝড়ে বিপর্যস্ত উত্তর প্রদেশ, তিন দিনে ৫৬ জনের মৃত্যু ◈ আবাসনে এডিবির ১০ কোটি ডলার ঋণ : বাড়ি নির্মাণে সুবিধা পাবে ৪০ হাজার পরিবার ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: মূলহোতাসহ গ্রেফতার ৪ ◈ হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু ◈ কৃষকরাই দেশের শ্রেষ্ঠ মানুষ ও দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি ◈ এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬ ◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯০ বছরেও বডিবিল্ডিংয়ে দাপট জাপা‌নের কানাজাওয়ার

স্পোর্টস ডেস্ক : বয়স ৯০, তবু বডিবিল্ডিংয়ের মঞ্চে এখনো দাপট দেখাচ্ছেন জাপানের তোশিসুকে কানাজাওয়া। সম্প্রতি ‘জাপান মাস্টার্স বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ’-এর ৮৫-ঊর্ধ্ব বিভাগে সাত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জিতেছেন নিজের ১৯তম জাতীয় শিরোপা। এর আগের দিনই ছিল তাঁর ৯০তম জন্মদিন।

হিরোশিমার কানাজাওয়ার বডিবিল্ডিং ক্যারিয়ার শুরু হয় সাঁতারের স্বপ্ন ভেঙে যাওয়ার পর। ২৪ বছর বয়সে প্রথম ‘মিস্টার জাপান’ হন তিনি। ১৯৬৭ সালে ‘মিস্টার ইউনিভার্স’ প্রতিযোগিতায় আর্নল্ড শোয়ার্জনেগার ও সার্জিও অলিভার সঙ্গে অংশ নিয়ে চতুর্থ হন।

ত্রিশের কোঠায় প্রতিযোগিতা থেকে সরে গেলেও ৫০ বছর বয়সে আবার ফিরে আসেন। এরপর মাস্টার্স পর্যায়ে একের পর এক সাফল্য পান। ৮০ বছর বয়সের পরও জিতেছেন ছয়টি ‘ওয়ার্ল্ড মাস্টার্স’ শিরোপা।

এখনো সপ্তাহে ছয় দিন, প্রতিদিন প্রায় দুই ঘণ্টা ব্যায়াম করেন কানাজাওয়া। বয়স বাড়ায় অনুশীলনের পর পুনরুদ্ধারে বেশি সময় দেন এবং রাতে প্রায় সাত ঘণ্টা ঘুমান। তাঁর লক্ষ্য—বয়স যতই হোক, শরীরচর্চার মঞ্চে সক্রিয় থাকা।

  • সর্বশেষ